টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে রাজা তৃতীয় চার্লসকে আমন্ত্রণ 

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১৪:৩৬আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৪:৩৬

প্রথম টেস্ট ম্যাচের ১৫০ বছর পূর্তি হতে যাচ্ছে আগামী বছর। ক্রিকেট ইতিহাসের অন্যতম এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াা। ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ টেস্ট ম্যাচে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ক্রিকেট বিশ্বের অনেক কিংবদন্তিকেও অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ দেওয়া হয়েছে।

১৮৭৭ সালের মার্চে মেলবোর্নে ক্রিকেটের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ২০২৭ সালের ১১–১৫ মার্চ তাই এই ম্যাচের পূর্তি উপলক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড তথা এমসিজিতে দুই দল দিবা-রাত্রির ম্যাচে মুখোমুখি হবে। 

১৯৭৭ সালে একই মাঠে অনুষ্ঠিত শতবর্ষ টেস্টে খেলা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সব সদস্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ম্যাচে উপস্থিত ছিলেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। আয়োজকরা আশা করছেন, এবার তার পুত্র রাজা চার্লসও মেলবোর্ন সফরে আসতে পারেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার ও যুক্তরাজ্যের সংশ্লিষ্ট সব মাধ্যমে রাজাকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, ‘রাজা বা রাজপরিবারের কোনো প্রতিনিধি এই আয়োজনে উপস্থিত থাকলে সেটি আমাদের জন্য বিশেষ সম্মানের হবে।’

তিনি আরও জানান, ‘বর্তমান সময়ে অনেক টেস্ট ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়ায় না। তাই রাজকীয় সফরটি ম্যাচের শেষ দিকে নয়, বরং শুরুর দিকেই রাখার পরিকল্পনা।’

এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো পুরুষদের দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে যাচ্ছে এমসিজি। টিকিটের চাহিদাও ইতোমধ্যে আকাশচুম্বী। ব্যালটের মাধ্যমে বিক্রি শুরুর পর ইতোমধ্যে এক লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে, যার বেশির ভাগই ম্যাচের প্রথম তিন দিনের জন্য।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী