আইপিএলে মোস্তাফিজের বদলে সুযোগ পেয়ে পিএসএলকে না মুজারাবানির

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ২০:৩৫আপডেট : ১৩ মার্চ ২০২৬, ২০:৩৯

আইপিএলে মোস্তাফিজুর রহমানের বদলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েছেন ব্লেসিং মুজারাবানি। কেকেআরের হয়ে খেলতে পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) না বলে দিয়েছেন তিনি। তার সেখানে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল। 

মূলত জিম্বাবুয়ের পেসার কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআরে হয়ে চুক্তি করায় এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, মুজারাবানি ইতোমধ্যে ইসলামাবাদ ইউনাইটেডকে নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুক্রবার কেকেআরও তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কেকেআরকে। ২০২৬ সালের আইপিএল নিলামে তাকে প্রায় ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে দলে নিয়েছিল কলকাতা। পরে মোস্তাফিজ পিএসএলে লাহোর কালান্দার্সে চুক্তিবদ্ধ হন। আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পিএসএল। আইপিএল শুরু হবে তার দুই দিন পর। 

মুজারাবানি এর আগে মুলতান সুলতানসের হয়ে পিএসএল শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। তবে গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পিএসএল নিলামে তাকে প্রথমে কোনও দল নেয়নি। পরে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছেড়ে দেওয়ার পর সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড।

সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মুজারাবানি। নিজেদের গ্রুপে শীর্ষে থেকে সুপার এইটে জায়গা করে নেওয়ার ক্ষেত্রেও ছিল তার অবদান। ছয় ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট! তার মধ্যে টুর্নামেন্টের শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয়ে চারটি উইকেট নেন তিনি। 

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী