মুশফিক-সাকিবদের ঈদ শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৬, ১৩:১০আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৩:১০

ঈদুল ফিতরের আনন্দে ভাসছে দেশ। উৎসবের এই দিনে মাঠের ব্যস্ততা ভুলে জাতীয় দলের ক্রিকেটাররাও ডুবে আছেন ঈদের আমেজে। সামাজিক মাধ্যমে জানাচ্ছেন শুভেচ্ছা, ভাগ করে নিচ্ছেন আনন্দের মুহূর্ত।

ঈদের দিন জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনকে সাকিব আল হাসানের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেছে। তারা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। বেশ কিছু ছবি পোস্ট করে আল আমিন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক! এই পবিত্র দিনে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর অগণিত আনন্দে।’

সাকিব নিজেও নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’

উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমও শুভেচ্ছা জানিয়েছেন। বগুড়ায় নিজের ছেলেসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদগাহে থাকা অবস্থায় ছবি পোস্ট করেছেন। ঈদ মোবারক জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আমাদের এবং আপনাদের সকলের নেক আমল কবুল করুন।’

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে গতকাল একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘জুমাতুল বিদা— পবিত্র রমজানের শেষ জুমা। এই বরকতময় দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সিয়াম, নামাজ ও সকল ইবাদত কবুল করেন এবং আমাদের সবাইকে নেক পথে পরিচালিত করেন। ঈদ মোবারক।’

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ছেলে ও বাবার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?