সাকিবের জন্মদিনে মুশফিকের আবেগঘন বার্তা, দেশের মাটিতেই অবসরের আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৬, ১২:৫৪আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৩:০০

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানের জন্মদিন ঘিরে সতীর্থদের শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের আবেগময় বার্তা।

কয়েক মাস আগে সাকিব দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আবারও সেই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ওই সিরিজে সাকিব খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

জন্মদিন উপলক্ষে ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে মুশফিক লিখেছেন, দেশের কোটি ভক্তের মতো তিনিও চান—সাকিব নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলুন দেশের মাটিতেই। ভাই হিসেবে এই প্রত্যাশা তার ব্যক্তিগতও। শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “শুভ জন্মদিন, সাকিব… বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।”

এদিকে মাঠের বাইরেও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সাকিবকে। ব্যক্তিগত একটি মামলা নিয়ে তাকে নিজেকেই লড়তে হচ্ছে। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগেই ইঙ্গিত দিয়েছেন, ৫ আগস্টের পর অন্যান্য মামলার বিষয়ে সরকার নমনীয় অবস্থান নিতে পারে।

/টিএ/এমএএল/
সম্পর্কিত
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?