পিএসএলে জয়ে শুরু মোস্তাফিজ-পারভেজদের 

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ০১:০০আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:০০

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে উড়িয়ে দিয়েছে মোস্তাফিজুর রহমান-পারভেজ হোসেনদের নিয়ে গড়া লাহোর।

লাহোরের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাটার মাস্টার মোস্তাফিজ। চার ওভারে ১৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। লাহোরের বোলারদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে বেশি মিতব্যয়ী। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।

অন্যদিকে, পিএসএলে অভিষেক হওয়া তার সতীর্থ পারভেজ হোসেন ইমন মিডল অর্ডারে খুব বেশি অবদান রাখতে পারেননি। ১৩ বলে ১৪ রান করেছেন। ইনিংসে ছিল শুধু একটি ছক্কা। চার নম্বরে ব্যাট করতে নেমে একটি ছক্কা হাঁকানোর পর রাইলি মেরেডিথের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। তার আগে হাসিবুল্লাহ খানের সঙ্গে মিলে মাঝপথে ইনিংস সামাল দিয়েছেন। ইমন আউট হওয়ার সময় লাহোরের সংগ্রহ ছিল ১৩১ রানে ৪ উইকেট।

এর আগে ফখর জামান ও মোহাম্মদ নাঈমের ৮৪ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯৯ রান পায় লাহোর। ফখর জামান ৩৯ বলে ১০ চারে ৫৩ এবং নাঈম ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩০ রান করেছেন। পরে হাসিবুল্লাহ ২৮ বলে ৪০ রানে ইনিংসকে সমৃদ্ধ করেন। এই সময় সিকান্দার রাজাও মাত্র ১০ বলে ২ চার ও ২ ছক্কায় ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে ভূমিকা রাখেন।   

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের টপ অর্ডারের ব্যাটার  অধিনায়ক মার্নাস লাবুশেন (২৬) ও সাইম আইয়ুবের (১৭) কেউই প্রভাব ফেলতে পারেননি। হারিস রউফ, সিকান্দার রাজা ও উবায়েদ শাহ দুটি করে উইকেট নিলে দ্রুত ভেঙে পড়ে দলটির ইনিংস। মোস্তাফিজুর রহমান ছাড়া শাহীন আফ্রিদিও নেন একটি করে উইকেট।  

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ