জুনের বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ১৬:২০আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:২৪

জুনে বাংলাদেশ সফরে সাদা বলের সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বছরের শুরুতে যে সূচি দিয়েছিল, তাতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

এর মধ্য দিয়ে ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অজি দল। সর্বশেষ ২০১১ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে সফরে এসে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। তখন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। তার আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের দলও হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল।

এবার অবশ্য তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে সফরকারী দল।

বিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল ৫ জুন। সংশোধিত সূচিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অন্যদিকে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

অবশ্য সর্বশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার ৪-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে, আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ায় এটি বাংলাদেশের প্রথম টেস্ট সফর। 

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী