র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ রানা 

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১৫:০২আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৫:০৬

দ্বিতীয় ওয়ানডে জয়ের পর র‌্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। সোমবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সমতা ফিরিয়েছে স্বাগতিক দল। সেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের কয়েকজন।

রান তাড়ায় সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার এই ইনিংসের ফলে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে এখন তিনি ৪০তম স্থানে উঠে এসেছেন।

একই ম্যাচে অপরাজিত ৩০ রান করা তাওহীদ হৃদয় ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে সিরিজে না খেললেও ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। 

ওয়ানডের বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। স্পিনার রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮তম স্থানে উঠেছেন। পেসার নাহিদ রানা অবশ্য বিশাল লাফ দিয়েছেন। ৩২ ধাপ এগিয়ে পৌঁছে গেছেন ৬৪তম স্থানে। দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। রিশাদ নেন একটি। 

এছাড়া দুই ম্যাচেই জোড়া উইকেট নিয়ে বোলারদের তালিকায় ৩৯তম স্থানে উঠেছে এসেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ২০২৪ সালের পর এটিই ছিল ৫০ ওভারের ক্রিকেটে ২৪ বছর বয়সী এই পেসারের প্রথম ম্যাচ।

/এফআইআর/
সম্পর্কিত
এক ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন হৃদয়
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা