লঙ্কানদের কাছে বাংলাদেশের সিরিজ হার 

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১৭:২৬আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৭:২৬

সিরিজের তৃতীয় ওয়ানডেতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হাসিনি পেরেরার ব্যাটে ভর করে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। তার ৯৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে লঙ্কান দল জিতেছে ৭ উইকেটে! এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানেও নিশ্চিত করেছে সফরকারী শ্রীলঙ্কা। 

রাজশাহীতে ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলেও এরপর ইনিংসের হাল ধরেন হাসিনি। ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলতে গিয়ে ১৩টি চারের সাহায্যে ১৩১ বলে করেন ৯৫ রান। দ্বিতীয় উইকেটে ইমেশা দুলানির সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন। দুলানি ৭৯ বলে করেন ৫৬ রান।

দুলানি আউট হলে তৃতীয় উইকেটে হর্ষিতা সামারাবিক্রমার সঙ্গে আরও ৭৮ রান যোগ করেন হাসিনি। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে সোবহানা মোস্তারির বলে আউট হন। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৯ রান। হর্ষিতা অপরাজিত ৪৪ রান করে হানসিমা করুনারত্নেকে সঙ্গে নিয়ে ৪৬.৩ ওভারে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। পরে সোবহানা ও অধিনায়ক নিগার সুলতানা চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। সোবহানা ৮০ বলে ৭৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও অন্য প্রান্ত থেকে খুব বেশি সহায়তা পাননি। নিগার আউট হওয়ার আগে করেছেন ৪০ রান। আর আট নম্বরে নেমে রিতু মনি করেন ২০ রান।

বল হাতে লঙ্কানদের হয়ে তিন উইকেট নেন কাভিশা দিলহারি। দুটি উইকেট নেন নিমাশা মিপাগে। এছাড়া মালকি মাদারা ও চামারি আতাপাত্তু একটি করে উইকেট নেন।

/এফআইআর/
সম্পর্কিত
সবচেয়ে ভালো ক্রিকেট সামগ্রী বানায় কোন দেশ, কাদের রফতানি সবচেয়ে বেশি?
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
সর্বশেষ খবর
আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ
সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ
তৈরি পোশাক রফতানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
তৈরি পোশাক রফতানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী
সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী