বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৬

শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জার্সি গায়ে খেলেছেন মাত্র কয়েক মাস আগে। সামনে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও। কিন্তু হঠাৎই থমকে গেলো রোহিত যাদবের পথচলা। নথিপত্র যাচাই করতে গিয়ে ধরা পড়েছে বয়সের গরমিল। আর সেই বয়স জালিয়াতির অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ভারতের এই লেগস্পিনারকে।

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন রোহিত। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি লঙ্গার ভার্সনের ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু তার আগেই দল থেকে বাদ দেওয়া হয়েছে রোহিতকে।

বয়সের গরমিলের বিষয়টি সামনে আসে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) আয়োজিত মৌসুম-পূর্ব খেলোয়াড়দের নথিপত্র যাচাইয়ের সময়।

বয়সভিত্তিক ক্রিকেটে বাংলার হয়ে খেলা রোহিতের বয়সে ২৭ মাসের গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সিএবি। তার ওপর দেওয়া নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। একই সঙ্গে বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

তবে রোহিতই একমাত্র নন। একই ধরনের বয়সের গরমিলের অভিযোগে আরও ৬৪ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে সিএবি।

তালিকায় রয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমারও। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন বাঁহাতি এই পেসার।

সেই বছরই বাংলার সিনিয়র দলে অভিষেক হয় রবি কুমারের। তবে ২০২৩ সালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাকে।

এখন তার অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটের সব রেকর্ড বাতিল বলে গণ্য হবে। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, রবি কুমারের বয়সের গরমিল ৪০ মাসেরও বেশি।

 

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ