হারের পর ব্যাটিং নিয়ে লিটনের আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৬, ২১:৫৬আপডেট : ০২ মে ২০২৬, ২১:৫৬

নিউজিল্যান্ডের কাছে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারের পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস স্বীকার করেছেন, বড় সংগ্রহ গড়ার মতো ব্যাটিং সামর্থ্যের ঘাটতি ছিল তাদের।

লিটন আক্ষেপ করে ম্যাচের পর বলেছেন, 'ব্যাটিংয়ে যদি যথেষ্ট রান করতাম, ভিন্ন চিত্র হতে পারতো। প্রথম সংবাদ সম্মেলনে একটি কথা বলেছিলাম যে, আমাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব আছে, আমরা চাই যে তারা আমাদেরকে ইনপুট দেবে ব্যাটিংয়ে। আজকে জায়গা ছিল, কিন্তু আবারও ব্যর্থতা।'

মেহেদী, রিশাদরা প্রত্যাশামতো রান করতে পারছেন না। তাদের নিয়ে লিটনের কথা, 'আগেও বলেছি রিশাদ, শেখ মেহেদী, নাসুম, ওরা স্পিনার হিসেবে খেলে। সব দলে যারা স্পিনার হিসেবে খেলে, তারা ব্যাটিংও পারে। তা না হলে আপনাকে চায়নাম্যান হতে হবে, মিরাকল কিছু যেমন থাকে অনেক দলের ক্রিকেটার, তারা শুধু বোলার হিসেবেই খেলে। শেখ মেহেতি তো ব্যাটিং পারে, কিন্তু ওই পারফরম্যান্সটা আমাদের দরকার আন্তর্জাতিক ক্রিকেটে। রিশাদের বেলাতেও তাই।'

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ, না মানলে ব্যবস্থা
সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ, না মানলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি