টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি গড়েছেন লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৬, ১৭:০৩আপডেট : ০৯ মে ২০২৬, ১৭:০৩

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস খুব বেশি বড় হয়নি লিটন দাসের। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর ৩৩ রানে থামে তার ইনিংস। তবে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে বড় মাইলফলক ছুঁয়েছেন তিনি। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার রান করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক।

শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন ৮ রান নিয়ে। শেষ পর্যন্ত মোহাম্মদ আব্বাসের বলে পুল শট খেলতে গিয়ে ৩৩ রানে আউট হয়েছেন।  তবে আউট হওয়ার আগেই ২ হাজার রানের সেই মাইলফলক স্পর্শ করেন লিটন।

তিনি ৩১ টেস্টে ৫৫ ইনিংসে এই কীর্তি গড়েছেন। চার সেঞ্চুরিতে তার সংগ্রহ এখন ২০০৯ রান, গড় ৩৭.২০।

বাংলাদেশের হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ২৬ টেস্টের ৪৮ ইনিংসে তার রান ১ হাজার ৮৭৬, গড় ৪৩.৬২। লিটনের মতো মুশফিকেরও রয়েছে চারটি সেঞ্চুরি। 

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ টেস্টের ৫৭ ইনিংসে তার সংগ্রহ ১ হাজার ৬৫৫ রান, সঙ্গে আছে পাঁচটি সেঞ্চুরি।

/এফআইআর/
সম্পর্কিত
এক ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন হৃদয়
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে উত্তাপ
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে উত্তাপ
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
গুমের ঘটনায় ক্ষতিপূরণ, থাকছে পরিবারের নিরাপত্তার বিধান
গুমের ঘটনায় ক্ষতিপূরণ, থাকছে পরিবারের নিরাপত্তার বিধান
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা