পাকিস্তানকে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি শান্তদের

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৬, ১৭:২৩আপডেট : ১৩ মে ২০২৬, ১৭:২৩

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের।

চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়। ১০৪ রানের এই স্মরণীয় জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচসেরা হওয়া এই ব্যাটার প্রথম ইনিংসে করেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও খেলেছেন গুরুত্বপূর্ণ ৮৭ রানের ইনিংস। দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট ব্যাটারদের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে জায়গা করে নিয়েছেন বাঁহাতি ব্যাটার। পাশাপাশি ক্যারিয়ারসেরা রেটিংও অর্জন করেছেন।

পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের সুবাদ পেয়েছেন বাংলাদেশের আরও দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। মুশফিক দুই ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন। আর ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে জায়গা করে নিয়েছেন মুমিনুল।

বোলারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নেওয়া তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ১৩তম স্থানে।

২০২৪ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমে নিজের জাত চিনিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ম্যাচে চার উইকেট নেওয়ার সুবাদে আবার র‌্যাঙ্কিংয়ে ফিরেছেন। তার অবস্থান এখন ৪৮তম।

উন্নতি হয়েছে ডানহাতি পেসার নাহিদ রানারও। দ্বিতীয় ইনিংসে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া পাঁচ উইকেট শিকারের পর পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে, ৭ পরিবর্তন নিয়ে মাঠে ফ্রান্স-ইংল্যান্ড
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
দর্শক খরায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, টিকিটের দামে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা 
সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ, না মানলে ব্যবস্থা
সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ, না মানলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি