রবিবার প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৬, ১৮:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৯:৩২

রবিবার প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। এ উপলক্ষে রবিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে প্লেয়ার বাই চয়েজ। যার নাম দেওয়া হয়েছে প্লেয়ার ড্রাফট। বিসিবি কার্যালয়ে সভা শেষে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান গাজী গোলাম মর্তুজা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্লেয়ার্স ড্রাফটের কার্যক্রম পরিচালনা করবেন মাহবুব আনাম। সেখানে লটারির মাধ্যমে বিভিন্ন গ্রেড থেকে পছন্দ অনুযায়ী ক্রিকেটারদের বেছে নিতে পারবে ক্লাবগুলো। ১২টি ক্লাবের জন্য মোট ২০৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এ তালিকায়। এদের মধ্য থেকে প্রতিটি ক্লাবকে বাধ্যতামূলক কমপক্ষে ১০ জন করে ক্রিকেটারকে দলে নিতে হবে।
মাহবুব আনাম বলেন, প্রথম ১৩ রাউন্ডে ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত ডাকতে পারবেন ক্লাবগুলো। এরপর আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরি রাউন্ডটি অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের ডাকার সময় এক টেবিলে ৬ জনের বেশি কোনও ক্লাব প্রতিনিধি বসতে পারবেন না। ক্লাবগুলোর কলিংটাও লটারির মাধ্যমেই হবে। আমরা আগেই লটারিটা করে রাখবো। তাতে করে ক্লাবগুলো আগে থেকেই জানতে পারবে কখন তার ডাক আসবে। যার ফলে তারা তাদের সম্ভাব্য দলটার একটা পরিকল্পনা করে নিতে পারবে। কমপক্ষে দশ জন খেলোয়াড় তাদেরকে এই ড্রাফট থেকে নিতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘যেসব খেলোয়াড় অবিক্রিত থাকবে তারা ফ্রি খেলোয়াড় হিসেবে গণ্য হবে। ক্লাবগুলোর সঙ্গে পরবর্তীতে আলাপ-আলোচনা করে তাদেরকে দলভূক্ত করতে পারবে। সেক্ষেত্রে তাদের নির্ধারিত যে প্রাইজ আছে সর্বোচ্চ ওই প্রাইজেই মধ্যেই দলভূক্ত করতে হবে।’

গতবছরের লিগে খেলা ২ জন ক্রিকেটারকে এবার দলে রাখতে পারবে ক্লাবগুলো। সেক্ষেত্রে সেই সকল খেলোয়াড়ের নাম প্লেয়ার্স ড্রাফটে তোলা হবে না। তবে এই খেলোয়াড়দ্বয় অবশ্যই আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরি ব্যতীত হতে হবে। তিন ভাগে খেলোয়াড়দের পেমেন্ট পরিশোধ করবে ক্লাবগুলো। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ৩০ ভাগ, মাঝখানে ৩০ ভাগ এবং টুর্নামেন্টে শেষ হওয়ার ৬ সপ্তাহের মধ্যে বাকি ৪০ ভাগ পরিশোধ করতে হবে।

এ ব্যাপারে বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম বলেন, ‘খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি ক্লাব বিসিবিকে সংরক্ষিত একটি চেক দেবে। যাতে করে প্রেমেন্টগুলো নিশ্চিত হয়। কারণ এখানে বিসিবির দায়-দায়িত্ব রয়েছে খেলোয়াড়দের প্রতি। ক্লাব শেষ পর্যন্ত টাকা না দিলে বিসিবি এর দায়িত্ব নেবে।'

এছাড়া সভাতে আরও সিদ্ধান্ত হয় প্লেয়ার্স ড্রাফট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ক্লাবগুলোকে ১৫ সদস্যের স্কোয়াড পূর্ণ করতে হবে । এবারও প্রতি দল মাত্র ১জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। তবে রেজিস্ট্রেশন করানো যাবে ১০জন বিদেশি ক্রিকেটার।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম