‘আমি দেশের জন্য খেলছি, এটা সহজ কাজ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৬, ১৩:৪৩আপডেট : ২০ মে ২০২৬, ১৩:৪৩

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই ধবলধোলাইয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। তবে এই অর্জনের কৃতিত্ব পুরো দলকেই দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিক বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় অর্জন। ছেলেরা এমন সাফল্য প্রাপ্য। গত কয়েক বছরে সবাই যেভাবে খেলেছে, এই কৃতিত্ব তাদেরই পাওনা।’

দলের আরেক ব্যাটার লিটন দাসেরও প্রশংসা করেন তিনি। মুশফিক বলেছেন, ‘প্রথম ইনিংসে লিটন অসাধারণ খেলেছে। তার কারণেই আমরা ম্যাচে টিকে ছিলাম। ড্রেসিংরুমের আত্মবিশ্বাসও তখন অনেক উঁচুতে ছিল। আমরা ভেবেছিলাম ৪৫০–এর বেশি রান করতে হবে। বোলাররা খুব ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করেছে। তাদেরও কৃতিত্ব দিতে হবে।’

মুশফিকের ক্যারিয়ারটা অনেক লম্বা। দীর্ঘ ক্যারিয়ার নিয়ে তিনি জানান, ‘আমি দেশের জন্য খেলছি, এটা সহজ কাজ নয়। এখানে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, নিয়মিত কাজ করে যেতে হয়। আমি আমার জীবন উপভোগ করছি। সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?