ভোগলের চাকরি কেড়ে নিলো বাংলাদেশ-ভারত ম্যাচ!

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৬, ১৩:০৮আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৪:০০

ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে বাংলাদেশ-ভারত ম্যাচটাই কাল হলো ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলের। নিজ দলের না হয়ে প্রতিপক্ষ দলের বেশি সাফাই গেয়েছেন এমন বিতর্কে আসন্ন আইপিএল-এ তাকে ধারাভাষ্যকার হিসেবে রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তার সঙ্গে এবারের আসরে কোনও চুক্তি করেনি বিসিসিআই। ৯০-এর দশক থেকে ভারতীয় ক্রিকেটের ধারাভাষ্যে জড়িত ভোগলে আইপিএল-এ নিয়মিতভাবেই কাজ করে আসছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে কয়েকটি ম্যাচে তার ধারাভাষ্য নিয়ে বিতর্ক উঠায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিলো বিসিসিআই।
বিশেষ করে ভারত-বাংলাদেশ ম্যাচের পর বলিউড তারকা অমিতাভ বচ্চন নিজেই টুইট করেছিলেন এ বিষয়টি নিয়ে। টুইটারে লিখেছিলেন, আমাদের ধারাভাষ্যকারদের উচিত প্রতিপক্ষদের চেয়ে নিজেদের খেলোয়াড়দের নিয়ে বেশি কথা বলা। যেই টুইটটি নিজেই শেয়ার দিয়েছিলেন ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরপরেই টুইটারে এ নিয়ে বিতর্কের ঝড় উঠে।

 /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম