সাকিবের দিকে তাকিয়ে কলকাতা

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৬, ১৫:০২আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৫:১১

সাকিবের দিকে তাকিয়ে কলকাতা মুম্বাই-পুনে ম্যাচ দিয়ে আইপিএলের নবম আসর মাঠে গড়িয়েছে গতকাল শনিবার। তবে টাইগার ভক্তদের জন্য আইপিএল শুরু হচ্ছে আজ! এবারের আসরে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ আজ। ঘরের মাঠ ইডেন গার্ডেনে সাকিবদের প্রতিপক্ষ জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস।

শুভ সূচনার জন্য আজ অলরাউন্ডার সাকিবের দিকেই তাকিয়ে থাকবে কলকাতা। প্রথম ম্যাচে দুই অলরাউন্ডার সাকিব ও অান্দ্রে রাসেলকে সামনে রেখে রণকৌশল সাজাচ্ছেন কেকেআর কোচ জ্যাক ক্যালিস।
ক্যারিবীয় অফ-স্পিনার সুনিল নারাইন বোলিংয়ের বৈধতা পেলেও বাবার মৃত্যুর খবরে গত সপ্তাহে দেশে ফিরেছেন তিনি। সেক্ষেত্রে আজ দলের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন সাকিবই।

শুধু বোলিং নয়, ব্যাট হাতেও দলের বড় ভরসা সাকিব। কারণ কলকাতার টপ অর্ডারের তিন ব্যাটসম্যান অধিনায়ক গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠান গত তিন মাসে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। এছাড়া আইপিএলে সব মিলিয়ে সাকিবের রেকর্ড বেশ উজ্জ্বল। ৩২ ম্যাচে ৩৮ উইকেট নেওয়ার পাশাপাশি তার ব্যাট থেকে এসেছে ৩৮৩ রান।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম