নতুন বোর্ড গঠনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৬, ২০:২৬আপডেট : ০৮ জুন ২০২৬, ২০:২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার একদিনের মাথায় পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে সোমবার বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ছেলে। বিএনপি মিডিয়া সেল থেকে তার পদত্যাগের বিষয়ে ছবিসহ বিস্তারিত জানানো হয়। পদত্যাগপত্রে সীমান্ত উল্লেখ করেছেন, রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। তবে তার বাবা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকায় পারিবারিক ব্যবসা পরিচালনার পুরো দায়িত্ব তার ওপর বর্তেছে। ফলে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না বলে মনে করছেন তিনি।

পদত্যাগপত্রে সীমান্ত বলেছেন, জবাবদিহিতা এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, নির্বাচনের আগেই পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অনাগ্রহের কথা জানিয়েছিলেন সীমান্ত। রাজশাহী অঞ্চল থেকে একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাত্র একদিনের মধ্যেই পদত্যাগ করেছেন এই পরিচালক।

/এফআইআর/
সম্পর্কিত
চেন্নাইয়ের মালিক হতে চেয়েছিলেন ধোনি? জানুন আসল ঘটনা
‘পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে’
সাইবার তদন্ত সংস্থার জেরার মুখে পাকিস্তানের দুই তারকা 
সর্বশেষ খবর
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ