বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজ, লিটনের ফিটনেস নিয়ে উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৬, ১৮:১৩আপডেট : ১৬ জুন ২০২৬, ১৮:১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল বুধবার। দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। তবে ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজ।

গত রবিবার মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পেশিতে টান অনুভব করেন লিটন। এরপর থেকে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ অবস্থায় বিকল্প হিসেবে মঙ্গলবার টি-টোয়েন্টি দলে সৌম্য সরকারকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সিরিজের প্রথম ম্যাচের আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে লিটন জানান, ম্যাচে তার খেলা নির্ভর করবে আগামী এক-দুই দিনে তার শারীরিক অবস্থার অগ্রগতির ওপর। মঙ্গলবার সংবাদমাধ্যমকে লিটন বলেন, ‘আগের চেয়ে আমি ভালো অবস্থায় আছি। তবে আজ ও আগামীকাল আমার শারীরিক অবস্থা কেমন থাকে, সেটার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। তার ভাষ্য, ‘শক্তিশালী দলের বিপক্ষে ভালো ক্রিকেট খেললে আত্মবিশ্বাস বাড়ে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, যা আমাদের জন্য ইতিবাচক দিক। যদিও টি-টোয়েন্টি সংস্করণ এবং দল কিছুটা ভিন্ন, তবু ওয়ানডে সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই এখানে আছে। ফলে সেই আত্মবিশ্বাস সবার মধ্যেই রয়েছে। নির্দিষ্ট দিনে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

এ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে চারটিতে জয় এবং সাতটিতে হার রয়েছে। বাংলাদেশের চারটি জয়ই এসেছে ২০২১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজে, যেখানে মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।

/এফআইআর/
সম্পর্কিত
এক ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন হৃদয়
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে উত্তাপ
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে উত্তাপ
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
গুমের ঘটনায় ক্ষতিপূরণ, থাকছে পরিবারের নিরাপত্তার বিধান
গুমের ঘটনায় ক্ষতিপূরণ, থাকছে পরিবারের নিরাপত্তার বিধান
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা