বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ১৫:০১আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৫:০৭

বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ এ বছরের এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। কিন্তু সূচি না মেলাতে সফরটি আপাতত বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সফরটি নভেম্বরে করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে সময় বিপিএল থাকায় আমরা সিরিজটি এগিয়ে আনতে চেয়েছিলাম। প্রস্তাব করেছিলাম এপ্রিল-মে মাসে। কিন্তু এই সময়ে আসতে রাজি হয়নি ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তাই আপাতত সিরিজটি আর হচ্ছে না।’
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, বাংলাদেশ সফরে আগ্রহী টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। সিরিজে টেস্টের পাশাপাশি অন্য ফরম্যাটের ম্যাচ খেলারও পরিকল্পনা ছিল তাদের।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক