বিশ্বকাপে বড় পরিবর্তন এনেছে আইসিসি, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ১৮:৩৩আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৮:৩৩

আন্তর্জাতিক ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে পুরুষদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসি বোর্ডের বার্ষিক সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সহযোগী সদস্য দেশগুলোর তিনজন প্রতিনিধিসহ বোর্ড প্রধান নির্বাহীদের কমিটির (সিইসি) সুপারিশ বিবেচনা করে নতুন ফরম্যাট চূড়ান্ত করেছে।

ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাট যেভাবে হবে

আইসিসির নতুন অনুমোদিত ফরম্যাটে ১৪টি দল অংশ নেবে। সর্বশেষ দুই আসর ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে অংশ নিয়েছিল ১০টি দল। এর আগে ২০১৫ বিশ্বকাপেও খেলেছিল ১৪টি দল।

নতুন কাঠামো অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে রাউন্ড-১ দিয়ে। এই পর্বে র‌্যাঙ্কিংয়ের ১২, ১৩ ও ১৪ নম্বর দল একে অপরের বিপক্ষে খেলবে। এই তিন দলের মধ্যে শীর্ষ দল পরবর্তী ধাপে যাবে। 

এরপর রাউন্ড-২-এ থাকবে মোট ১২টি দল। এগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল।

দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল, পাশাপাশি দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সর্বোচ্চ অবস্থানে থাকা একটি দলসহ মোট সাতটি দল উঠবে সুপার সেভেন পর্বে।

আগের ফরম্যাটে যেখানে ছিল 'সুপার সিক্স', সেখানে এবার চালু হচ্ছে 'সুপার সেভেন'। এই পর্বে সাতটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। আইসিসির মতে, প্রতিটি ম্যাচের গুরুত্ব ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই এই পরিবর্তন আনা হয়েছে।

সুপার সেভেন শেষে শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। তার পর ফাইনাল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপেও পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটেও বড় পরিবর্তন এনেছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো, দ্বিতীয় পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে। 

নতুন ফরম্যাট অনুযায়ী, টুর্নামেন্টের শুরুতে ২০টি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। আগের ফরম্যাটে চারটি গ্রুপে পাঁচটি করে দল খেলত।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল দ্বিতীয় পর্বে উঠবে। ফলে মোট ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে 'সুপার টেন' পর্ব, যা আগের 'সুপার এইট'-এর পরিবর্তে চালু হচ্ছে।

সুপার টেনে ১০টি দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। এখানেই আসছে সবচেয়ে বড় নতুনত্ব। দুই গ্রুপের শীর্ষ দল সরাসরি সেমিফাইনালে উঠে যাবে।

অন্যদিকে, প্রতিটি গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারী দল খেলবে অপর গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী দলের বিপক্ষে। আইপিএলের আদলে এই দুটি ম্যাচের নাম দেওয়া হয়েছে 'এলিমিনেটর'।

এই দুই এলিমিনেটরের বিজয়ী দল বাকি দুটি সেমিফাইনাল স্পট নিশ্চিত করবে। তার পর ফাইনাল। 

/এফআইআর/
সম্পর্কিত
সবচেয়ে ভালো ক্রিকেট সামগ্রী বানায় কোন দেশ, কাদের রফতানি সবচেয়ে বেশি?
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
সর্বশেষ খবর
বৈদেশিক সহায়তা এবং নব্য সাম্রাজ্যবাদ: এড়াতে হবে ফাঁদ 
বৈদেশিক সহায়তা এবং নব্য সাম্রাজ্যবাদ: এড়াতে হবে ফাঁদ 
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
চীনের বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, চোখ বিশ্বকাপে 
চীনের বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, চোখ বিশ্বকাপে 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম