মুম্বাইয়ের বিপক্ষে ফিরতে পারেন নারাইন

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ১৪:১৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৪:১৭

মুম্বাইয়ের বিপক্ষে ফিরতে পারেন নারাইনআজ বুধবার ইডেন গার্ডেনসে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আর দলীয় সূত্রের খবর, আজকেই মাঠে নামতে যাচ্ছেন ক্যারিবীয় স্পিনার সুনিল নারাইন।
প্রথম ম্যাচে প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলসকে ১০০ রানের মধ্যে বেঁধে ফেলে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় কলকাতা। আর বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আসরে নতুন খেলতে আসা রাইজিং পুনে সুপারজায়ান্টসের কাছে ৯ উইকেটে হারের তিক্ত স্বাদ নিয়েছে।
মূলত বাবার মৃত্যুর কারণেই প্রথম ম্যাচে খেলতে পারেননি নারাইন। তার অনুপস্থিতিতে ৪৫ বছর বয়সী ব্র্যাড হগ নিজের দায়িত্বটা বেশ ভালোই পালন করেছেন। আর চার মৌসুমে ৭৪ উইকেট দখল করা নারাইনকে নিয়ে এবারও কেকেআর আশাবাদী। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে নারাইন দলে ফিরলে গৌতম গম্ভীরের জন্য অভিজ্ঞ হগকে নিয়ে সমস্যায় পড়তে হবে। যদি হগ খেলেন সেক্ষেত্রে বাদ পড়তে পারেন জন হ্যাস্টিংস। এছাড়া একজন ব্যাটসম্যান কমিয়েও ফিরতে পারেন নারাইন। সেক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হতে পারে কলিন মুনরোকে।

এছাড়া কেকেআর যদি উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় তাহলে প্রথম ম্যাচের মতোই বাদ পড়তে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম