শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩৬তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। দেশের ১৪টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৬৪টি জেলা এই টুর্নামেন্টে অংশ নেবে। মোট ১৪টি গ্রুপে ভাগ হয়ে ৩৬তম এই আসরটি অনুষ্ঠিত হবে। এখান থেকে মোট আটটি দল দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।
পরের আসরে অবশ্য এই ফরম্যাটের পরিবর্তন আসছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬৪টি জেলাকে দুই ভাগে টায়ার-১ ও টায়ার-২ করা হবে। টায়ার-২ এর টপ পারফরমার চলে যাবে টায়ার-১ এ। আর টায়ার-১–এ থাকা দলগুলোর মধ্যে সবার নিচের দলটি চলে যাবে টায়ার-২-এ।
এই আসরে শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা ও বাগেরহাট জেলা। ম্যাচটি অনুষ্ঠিত হবে যশোর স্টেডিয়ামে।
যশোর ভেন্যুর দলগুলো হলো-খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মেহেরপুর ও চুয়াডাঙ্গা।
সাতক্ষীরা ভেন্যুর দলগুলো হলো-যশোর, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদাহ, নড়াইল।
সিলেট ভেন্যুর দলগুলো হলো-সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের খেলা দলগুলো হলো-চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও লক্ষীপুর।
এম এ আজিজ স্টেডিয়ামের দলগুলো হলো-বি.বাড়িয়া, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও খাগড়াছড়ি।
বরিশাল ভেন্যুর দলগুলো হলো-বরিশাল, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর।
রংপুর ভেন্যুর দলগুলো হলো-দিনাজপুর, নিলফামারী, কুড়িগ্রাম ও পঞ্চগড়।
দিনাজপুর ভেন্যুর দলগুলো হলো-রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও লালমনিরহাট।
বগুড়া ভেন্যুর দলগুলো হলো-পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও নওগাঁ।
পাবনা ভেন্যুর দলগুলো হলো- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া।
ময়মনসিংহ ভেন্যুর দলগুলো হলো- ঢাকা, টাঙ্গাইল, শেরপুর ও কিশোরগঞ্জ।
টাঙ্গাইল ভেন্যুর দলগুলো হলো- মানিকগঞ্জ, ফরিদপুর, নেত্রকোনা ও গাজীপুর।
শরীয়তপুর ভেন্যুর দলগুলো হলো- নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ ও রাজবাড়ি।
ফরিদপুর ভেন্যুর দলগুলো হলো- ময়মনসিংহ, জামালপুর, নরসিংদী, শরীয়তপুর ও মাদারীপুর।
/আরআই/এফআইআর/








