জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ২০:৫৩আপডেট : ২৫ জুলাই ২০২৬, ২০:৫৩

ব্যাট হাতে ইশান কিশান ও তিলক বর্মার ঝড়ো ইনিংস, এরপর বোলারদের দাপট। সব মিলিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে ভারত। শনিবার হারারেতে পাওয়া এই জয়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক সিরিজ জিতেছে তারা।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে সফরকারী ভারত। দলের হয়ে বড় ইনিংসের ভিত গড়েন ইশান কিশান। ঝড়ো ব্যাটিংয়ে সর্বোচ্চ ৮১ রান করেন তিনি। তার ৪৪ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়। আর ২৯ বলে অপরাজিত ৬০ রানের ইনিংসে ফিনিশিং টাচ দেন তিলক বর্মা। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। এই দুজন মিলে চতুর্থ উইকেটে ৪৪ বলে ৯৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। 

২২০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট মাত্র ১৯ বলে ৩২ রান করেন। যেখানে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার। তবে তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১২৯ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে আরও উল্লেখযোগ্য ইনিংস বলতে রায়ার্ন বার্লের ২০, তাদিওয়ানাশে মারুমানির ২৪ ও ব্র্যাড ইভান্সের ১৯ রান। 

বল হাতে ভারতের হয়ে ১৭ রানে ৩ উইকেট নেন অভিষেক শর্মা। দুটি করে নেন যশ ঠাকুর ও প্রিন্স যাদব। 

/এফআইআর/
সম্পর্কিত
১২ বছরে তৃতীয়বার পিছু হটলো মোদি সরকার
প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই ইস্যুতেই হারালেন মন্ত্রিত্ব
খালি হচ্ছে যন্তর মন্তর, ঘুমাতে চান দিপকে
সর্বশেষ খবর
১২ বছরে তৃতীয়বার পিছু হটলো মোদি সরকার
১২ বছরে তৃতীয়বার পিছু হটলো মোদি সরকার
বাজারে ভেজাল রেফ্রিজারেন্ট গ্যাস, বিস্ফোরণের শঙ্কায় সতর্কতা
বাজারে ভেজাল রেফ্রিজারেন্ট গ্যাস, বিস্ফোরণের শঙ্কায় সতর্কতা
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
আপনার ঘর হোক তেলাপোকামুক্ত
আপনার ঘর হোক তেলাপোকামুক্ত
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী