অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায়, কোচ ইমরুলের বড় অর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ১৮:০১আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৮:০১

মাঠে অসংখ্য ইনিংস খেলার পর এবার ড্রেসিংরুমের বাইরে নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন ইমরুল কায়েস। ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করে কোচিংয়ে গুরুত্বপূর্ণ এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের সাবেক এই ওপেনার।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। পোস্টে ইমরুল লিখেছেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউ-এর তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্স সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে কোর্সটি সম্পন্ন করার সুযোগ করে দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে আন্তরিক কৃতজ্ঞতা।'

কোচিং ক্যারিয়ারে এটিকে দারুণ এক অভিজ্ঞতা হিসেবে দেখছেন সাবেক এই ব্যাটার। এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজে লাগাতে চান তিনি। তার ভাষায়, 'এই প্রশিক্ষণের মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা আগামী প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে এবং নিজের সেরাটা দিতে আরও অনুপ্রাণিত করবে।'

পোস্টের শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউকে ধন্যবাদ জানিয়েছেন ইমরুল। একই সঙ্গে কোর্সটিকে নিজের কোচিং ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন তিনি। এদিকে চলতি মাসেই বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে ইমরুলের। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। সেই দলের কোচিং স্টাফের সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে তার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
সর্বশেষ খবর
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?