বাংলাদেশ সিরিজেই ইতিহাস গড়তে পারেন জশ হ্যাজলউড

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ০৮:০০আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৮:০০

দরকার আর মাত্র পাঁচটি উইকেট। তাহলে ইতিহাসের পাতায় আরেকটি নতুন অধ্যায় যোগ করেন অজি তারকা। কিন্তু ব্যক্তিগত মাইলফলকের চেয়ে জশ হ্যাজলউডের চোখ এখন দলের সাফল্যের দিকে। দীর্ঘ ১৩ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেসার বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করতে চান। সামনে যেমন ৩০০ টেস্ট উইকেটের হাতছানি, তেমনি রয়েছে অস্ট্রেলিয়ার হয়ে নতুন ইতিহাস গড়ার সুযোগও।

গত গ্রীষ্মে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ মিস করেন হ্যাজলউড। পরে অ্যাকিলিসের চোটও তাকে ভোগায়। তবে গত কয়েক সপ্তাহ ধরে তিনি ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে কঠোর অনুশীলন করছেন। লক্ষ্য ডারউইনে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করা।

দলে সুযোগ পেলে প্রায় ১৩ মাস পর আবার টেস্ট ক্রিকেটে ফিরবেন ৩৫ বছর বয়সী এই পেসার। ২০১৪ সালে অভিষেকের পর এত দীর্ঘ সময় টেস্টের বাইরে এর আগে কখনও থাকতে হয়নি তাকে।

এই সময়জুড়েই তার টেস্ট উইকেটের সংখ্যা থমকে আছে ২৯৫ সংখ্যাতে। অর্থাৎ, ৩০০ উইকেটের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র পাঁচটি উইকেট।

অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারদের জন্য ৩০০ টেস্ট উইকেট একটি বিশেষ অর্জন। ১৯৮১ সালের নভেম্বরে প্রথম এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি ডেনিস লিলি। এরপর আরও মাত্র পাঁচজন অস্ট্রেলিয়ান পেসার এই ক্লাবে নাম লিখিয়েছেন- গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল জনসন, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।

হ্যাজলউড যদি এই তালিকায় নিজের নাম যোগ করেন, সেটি হবে তার ক্যারিয়ারের আরেকটি বড় অর্জন। তবে শান্ত স্বভাবের এই পেসারের দৃষ্টি এখন ব্যস্ত টেস্ট সূচির দিকে। বাংলাদেশ সিরিজ দিয়ে শুরু হতে যাওয়া দীর্ঘ এই সময়ে অস্ট্রেলিয়া সর্বোচ্চ ২১টি টেস্ট খেলতে পারে, আর সেই যাত্রায় সতীর্থদের সঙ্গে নতুন ইতিহাস গড়ার স্বপ্নই এখন সবচেয়ে বেশি অনুপ্রেরণা জোগাচ্ছে তাকে।

/এফআইআর/
সম্পর্কিত
আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা
কারফিউ, ভাঙা পিচ আর সীমাহীন কষ্ট: ভারতীয় টেস্ট দলে কাশ্মিরের আকিব নবি
প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল ইসলাম
সর্বশেষ খবর
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
দুই-তিন ঘণ্টা পরপর খেলে কি সত্যিই ‘মেটাবলিজম’ বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞরা
দুই-তিন ঘণ্টা পরপর খেলে কি সত্যিই ‘মেটাবলিজম’ বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞরা
মিরপুরে টার্গেট কিলিং, কিশোর গ্যাংয়ের তাণ্ডব
মিরপুরে টার্গেট কিলিং, কিশোর গ্যাংয়ের তাণ্ডব
‘জিসম-২’-এ সানি লিওনের কাস্টিং ছিল একটি ‘দুর্ঘটনা’: মহেশ ভাট
‘জিসম-২’-এ সানি লিওনের কাস্টিং ছিল একটি ‘দুর্ঘটনা’: মহেশ ভাট
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল