বাংলাদেশে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল, প্রতিপক্ষ কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ১৩:১৫আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৩:১৫

বিশ্বকাপ ও এশিয়ান গেমসের বাছাইপর্ব সামনে রেখে নিজেদের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে  ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছিল মালয়েশিয়া। সেটি নিশ্চিতের পর এবার অতিথি দলটির খেলার সূচিও জানা গেছে।  মালয়েশিয়া খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে। 

মঙ্গলবার মালয়েশিয়া দলের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হবে খেলা।

দুইটি বিশ ওভারের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে বুধবার বাংলাদেশে এসে পৌঁছাবে মালয়েশিয়া দল। পরে দুই দিন অনুশীলনের পর মাঠের লড়াইয়ে নামবে তারা।

মিরপুরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার (৮ আগস্ট) দুপুর ২টায় শুরু এইচপি ও মালয়েশিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরে সোমবার (১০ আগস্ট) একই মাঠে একই সময়ে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

এরপর এক দিনের ম্যাচগুলো হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে মালয়েশিয়া ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার এই ওয়ানডে ম্যাচগুলো।  

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সিরিজেই ইতিহাস গড়তে পারেন জশ হ্যাজলউড
আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা
কারফিউ, ভাঙা পিচ আর সীমাহীন কষ্ট: ভারতীয় টেস্ট দলে কাশ্মিরের আকিব নবি
সর্বশেষ খবর
ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধি দল, আলোচনা কী নিয়ে 
ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধি দল, আলোচনা কী নিয়ে 
১৮ বছরেই বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ অধ্যাপক, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড
১৮ বছরেই বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ অধ্যাপক, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার 
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার 
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি