এলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটি

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ২১:০৬আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২১:০৬

দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশি ব্যাটার তৌহিদ হৃদয় এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ঝড়ো ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ফিফটি। জাফনা কিংসের জার্সিতে দেখিয়েছেন তাণ্ডব।

এলপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ বুধবার (৫ আগস্ট) গল গ্যালান্টসের বিপক্ষে ২০ ওভারে ২ উইকেটে ২৪২ রানের পুঁজি গড়েছে জাফনা কিংস।

শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে সর্বোচ্চ ছিল জাফনা কিংসেরই, ২০২২ সালে ডাম্বুলা অরার বিপক্ষে ২৪০ রান।

১০ চার ও সাত ছক্কায় ৫৫ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন ওপেনার মিশারা। চার নম্বরে নেমে পাঁচ ছক্কা ও তিন চারে ২৫৭ স্ট্রাইক রেটে ২১ বলে অপরাজিত ৫৪ রান করেন হৃদয়। তিন নম্বরে খাওয়াজা নাফে তিন ছক্কা ও চার চারে ৩২ বলে ৫৪ রান করেন।

মূলত তৌহিদ হৃদয়ের শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়েই বিশাল পুঁজি পায় জাফনা। ১৫ ওভার শেষে যেখানে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৭১ রান। এরপর শেষ পাঁচ ওভারে তারা তোলে ৭১ রান।

১৬তম ওভারে ব্যাটিংয়ে নামেন হৃদয়। ১৭তম ওভারে থারিন্দু রাতনায়েকের প্রথম বলেই অবশ্য এলবিডব্লিউ হতে পারতেন এই ডানহাতি ব্যাটার। তবে বেঁচে যান তিনি। জীবন পেয়েই গল গ্যালান্টসের বোলারদের ওপর চড়াও হন হৃদয়। ওই ওভারের পঞ্চম বলে প্রথম ছক্কা হাঁকান।

১৮তম ওভারে একটি চার মারার পর পরের ওভারে ইশান মালিঙ্গার প্রথম দুই বলই গ্যালারিতে পাঠান হৃদয়। শেষ ওভারের ছয় বলই খেলেন তিনি। সেঞ্চুরি করা মিশারাকে দর্শক বানিয়ে দুই চার ও দুই ছক্কায় ইনিংসের শেষ ওভার থেকে তোলেন ২২ রান।

এ নিয়ে এবারের এলপিএলে চার ইনিংসে হৃদয়ের মোট রান ১৪১।

/টিএ/
সম্পর্কিত
দ. আফ্রিকার জনপ্রিয় এসএ টোয়েন্টি লিগে রিশাদ, তবে..
২২ বছরের অপেক্ষার অবসান, অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক
রোহিতকে বাদ দিতে গিয়ে চাকরি হারাচ্ছেন ভারতের নির্বাচক
সর্বশেষ খবর
কী আছে জুলাই গণঅভ্যুত্থান ডকুমেন্টারিতে, কেন এতো বিতর্ক
কী আছে জুলাই গণঅভ্যুত্থান ডকুমেন্টারিতে, কেন এতো বিতর্ক
নান্দাইলে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর
নান্দাইলে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়