২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট কাটলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১১:১২আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১:১২

বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করলো আফগানিস্তান। আফগানদের সঙ্গে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং বিশ্বকাপের দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে।

বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে আফগানিস্তান। ৯ ও ১০ নম্বরে থাকা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৩ ও ৭৭। যেহেতু বিশ্বকাপের এক আয়োজক দক্ষিণ আফ্রিকা চার নম্বরে এবং জিম্বাবুয়ে সেরা দশের বাইরে, বাংলাদেশ তাই ৯ নম্বরের মধ্যে থাকায় উঠে গেলো বিশ্বকাপে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। পরে বদলে যায় সেই সময়সীমা। ৬ মাস এগিয়ে এ বছরের ৩০ সেপ্টেম্বর নিয়ে আসা হয় কাট অফ ডেট। এই সময়ে হওয়ার কথা বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই ওয়ানডে। যদি ওয়েস্ট ইন্ডিজ দুটিতে জেতেও, তা সরাসরি বিশ্বকাপে খেলার জন্য যথেষ্ট হবে না।

বাংলাদেশ-ভারত সীমিত ওভারের সিরিজ মাঠে গড়ানো নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। ১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা। সূচি অনুযায়ী ওয়ানডে তিনটি হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে সিরিজটা মাঠে গড়ানো এক রকম অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে ৩ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে ২৭ ও ৩০ সেপ্টেম্বর।

আফগানিস্তান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটেছে রশিদ খানের অলরাউন্ড নৈপুন্যে। বেলফাস্টে গতকাল তৃতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পাওয়া আয়ারল্যান্ড ৪৬.৩ ওভারে ২০৬ রানে গুটিয়ে যায়। জয়ের লক্ষ্যে নেমে ৩০.৫ ওভারে ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে আফগানরা। সাত নম্বরে নামা রশিদের ৪৩ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আফগানিস্তান। ৩১ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ১০ ওভারে ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়াতেই মূলত আয়ারল্যান্ড নেমে যায় বাছাইপর্বে। বর্তমানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আফগানরা। আগামীকাল বেলফাস্টে হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। একই মাঠে বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড-আফগানিস্তান।

আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হবে দশ দলের বাছাইপর্ব। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের পাশাপাশি আরও ৮ দল খেলবে বাছাইপর্ব। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি কাটবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট। দ্বিতীয় থেকে চতুর্থ দলও বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন সংস্করণ অনুযায়ী এই তিন দল খেলবে সুপার সিরিজ।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশকে হেয় করার সমালোচনা, পাশে এসে দাঁড়িয়েছিলেন স্টিভ ওয়াহ
বিশ্বকাপের নতুন ফরম্যাটে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস
জিসান ঝড়ে মালয়েশিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতি সভা চলছে  
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতি সভা চলছে  
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার- নতুন মোড়ে সালমান শাহ হত্যা মামলা
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার- নতুন মোড়ে সালমান শাহ হত্যা মামলা
১৫ আগস্ট আবার আন্দোলনে নামছে ককরোচ পার্টি, এবার দাবি কী?
১৫ আগস্ট আবার আন্দোলনে নামছে ককরোচ পার্টি, এবার দাবি কী?
দুই বছর ধরে বিদ্যালয়টির কোনও শিক্ষার্থী এসএসসিতে পাস করেনি
দুই বছর ধরে বিদ্যালয়টির কোনও শিক্ষার্থী এসএসসিতে পাস করেনি
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো