ভারতের বাংলাদেশ সফর নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘মন্ত্রী পর্যায়ে আলোচনা চলছে’

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১৮:২৪আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৮:২৪

আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। সূচিতে রয়েছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। তবে সিরিজটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি এখন মন্ত্রী পর্যায়ে সমাধানের চেষ্টা চলছে।

সোমবার রাতে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সিরিজটি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেছেন, ‘বিষয়টি নিয়ে মন্ত্রী পর্যায়ে কাজ হচ্ছে। এবং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ চাইছে দ্রুত এই অচলাবস্থার অবসান ঘটিয়ে ক্রিকেট সিরিজটি মাঠে ফেরাতে। আমিনুলের কথায়, ‘ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, আমরা সেটি দ্রুত সমাধান করতে চাই।’

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা আশা করছি খুব শিগগিরই এর সমাধান হবে।’

এই সিরিজটি মূলত গত বছরের আগস্টে হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা ও নয়াদিল্লির রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় সিরিজটি স্থগিত করা হয়।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার জার্সি ছেড়ে এবার রোনালদোর দেশ পর্তুগালের নেতৃত্বে হেনরিকস!
ধর্ষণের অভিযোগে ভারতের ক্রিকেটার গ্রেফতার 
ক্রীড়া ভাতা পেয়েও ‘খেপ’ কেন? এবার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বাংলাদেশকে ২০ কোচের ট্রেন দিতে প্রস্তুত ভারত
বাংলাদেশকে ২০ কোচের ট্রেন দিতে প্রস্তুত ভারত
ঢামেক হাসপাতালে বদলির ইস্যুতে আবারও হট্টগোল, পরিচালক অবরুদ্ধ
ঢামেক হাসপাতালে বদলির ইস্যুতে আবারও হট্টগোল, পরিচালক অবরুদ্ধ
৪ লাখ একরের জলাভূমি, ১৫ হাজার অ্যালিগেটর! ইউনেস্কোর তালিকায় ওকেফেনোকি
৪ লাখ একরের জলাভূমি, ১৫ হাজার অ্যালিগেটর! ইউনেস্কোর তালিকায় ওকেফেনোকি
তিস্তা মহাপরিকল্পনা হলে কী বদলাবে উত্তরাঞ্চলে? যা বললেন ত্রাণমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনা হলে কী বদলাবে উত্তরাঞ্চলে? যা বললেন ত্রাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫