আফগানিস্তানের সিরিজ ঘোষণায় বাতিল বাংলাদেশ-ভারত সিরিজ?

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ২০:২৬ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২০:৩২

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে দীর্ঘদিনের জটিলতা আবারও নতুন মোড় নিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করায় দলটির বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ সফরটি আপাতত বাতিল হওয়ার পথে- এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। তবে এই মুহূর্তে বাংলাদেশ-ভারত সিরিজ আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

মঙ্গলবার সন্ধ্যায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। সিরিজটি শুরু হবে ১৩ সেপ্টেম্বর, শেষ হবে ১৭ সেপ্টেম্বর।

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের রাজধানী নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘদিনের আলোচনার মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড আফগানিস্তানকে এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে।

অথচ ভারতের বাংলাদেশ সফরের সূচি ছিল ১ থেকে ১৩ সেপ্টেম্বর মধ্যে। বাংলাদেশের প্রস্তাবিত সূচি অনুযায়ী সিরিজ শুরুর আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। এমন পরিস্থিতিতে, শেষ মুহূর্তে দুই দেশের সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না এলে বাংলাদেশ-ভারত সিরিজটি কার্যত ভেস্তে যাওয়ার পথে!

/এফআইআর/
সম্পর্কিত
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
সর্বশেষ খবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
ঋণজর্জরিত আর্জেন্টিনায় মিলবে নাগরিকত্ব, দিতে হবে কত ডলার?
ঋণজর্জরিত আর্জেন্টিনায় মিলবে নাগরিকত্ব, দিতে হবে কত ডলার?
ভারতের যে সৈকতে গাড়ি নিয়ে ঢোকা যায়
ভারতের যে সৈকতে গাড়ি নিয়ে ঢোকা যায়
বিভিন্ন শাখায় ম্যানেজার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক
বিভিন্ন শাখায় ম্যানেজার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার