বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা এখন প্রায় ১৫ শতাংশ! 

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১৬:০৪আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৬:০৪

ডারউইন টেস্টে জয়ের কাছে রয়েছে বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শেষভাগে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভিন্ন কিছুর জানানও দিচ্ছে। তার পরও ফক্স উইনের হিসাবে স্বাগতিক অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা এখন প্রায় ১৫ শতাংশ। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার মার্ক ওয়াহ মনে করছেন, এই হিসাব যথেষ্ট বাস্তবসম্মত। তবে চতুর্থ দিনের প্রথম সেশনটাই হতে পারে ম্যাচের মোড় ঘোরানোর মঞ্চ।

ওয়াহর মতে, অস্ট্রেলিয়া যদি প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের ৬৭ রানের লিড মুছে ফেলতে পারে, তাহলে তাদের জয়ের সম্ভাবনা বেড়ে প্রায় ৩০ শতাংশে উঠতে পারে। তার ভাষায়, ‘আমার মনে হয় সংখ্যাটা প্রায় ঠিকই আছে। আগামীকাল প্রথম সেশনে যদি অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারায় এবং বাংলাদেশের ৬৭ রানের লিড নামিয়ে আনতে পারে, তাহলে তাদের জয়ের সম্ভাবনা প্রায় ৩০ শতাংশে উঠে যেতে পারে।’

অজিদের সেই প্রত্যাবর্তনের কেন্দ্রে রয়েছেন ক্যামেরন গ্রিন। তৃতীয় দিন শেষে তিনি ৪৩ রানে অপরাজিত। তার সঙ্গে অপরাজিত রয়েছেন অ্যালেক্স ক্যারি (১৯)।

সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার আলিসা হিলি মনে করেন, চতুর্থ দিনের সকাল ক্যামেরন গ্রিনের জন্য হতে পারে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। তার কথায়, ‘ক্যামেরন গ্রিনের জন্য এটা বড় একটি ইনিংস হতে যাচ্ছে। কাল যদি সে ভালোভাবে শুরু করতে পারে, বড় একটি স্কোর করতে পারে এবং বাইরের সবাইকে কিছুটা চুপ করিয়ে দিতে পারে, তাহলে অস্ট্রেলিয়াকে জয়ের সত্যিকারের সুযোগ এনে দিতে পারবে।’

এখন চতুর্থ দিনের অপেক্ষা। 

/এফআইআর/
সম্পর্কিত
৬৭ রানে পিছিয়ে, হাতে ৬ উইকেট: তবু জয়ের আশা অস্ট্রেলিয়ার 
জয়ের কাছে থেকেও শান্ত বললেন, ‘ফল নিয়ে ভাবছি না’
অস্ট্রেলিয়াকে চেপে ধরে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
৬৭ রানে পিছিয়ে, হাতে ৬ উইকেট: তবু জয়ের আশা অস্ট্রেলিয়ার 
৬৭ রানে পিছিয়ে, হাতে ৬ উইকেট: তবু জয়ের আশা অস্ট্রেলিয়ার 
র‍্যাবের পোশাক প‌রে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা লুট, মাস্টারমাইন্ড এখনও পলাতক: ডি‌বি
র‍্যাবের পোশাক প‌রে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা লুট, মাস্টারমাইন্ড এখনও পলাতক: ডি‌বি
বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রিয় খাবার দেখলেই কেন মুখে লালা জমে? কারণ জানলে অবাক হবেন
প্রিয় খাবার দেখলেই কেন মুখে লালা জমে? কারণ জানলে অবাক হবেন
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী