প্রথম দিনেই আমরা হেরে যাই: কামিন্স 

স্পোর্টস ডেস্ক 
১৬ আগস্ট ২০২৬, ১৩:১৬ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৩:১৬

ডারউইনে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে চার দিনে হারিয়ে দিয়েছে তারা। এমন জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। ২০১৭ সালে মিরপুরে অজিদের প্রথমবার টেস্টে হারানোর পর এবার এসেছে ইতিহাস গড়া দ্বিতীয় জয়। অজি দলপতি প্যাট কামিন্স তাই নাজমুল হোসেন শান্তদের প্রশংসা করেছেন।

রবিবার ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘সম্ভবত প্রথম দিনেই আমরা হেরে যাই। আমার মনে হয় আমাদের প্রস্তুতি একদম সঠিক ছিল, কোনো অজুহাত নেই।’  

তিনি আরও যোগ করেন, ‘তারা খেলার সব বিভাগেই আমাদের চেয়ে সেরা ছিল। তারা যথেষ্ট ধৈর্য ও নিয়মানুবর্তিতা দেখিয়েছে।’

এরপরই বাংলাদেশ দলের প্রশংসায় কামিন্স বলেন, ‘তারা সত্যিই ভালো খেলেছে। আমাদের আরও দীর্ঘ সময় ব্যাটিং করার পথ খুঁজে নিতে হতো, এরপর আমরা বল হাতেও সুবিধা করতে পারিনি।’

প্রথম টেস্টে হারলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে স্বাগতিকদের। দ্বিতীয় টেস্টের পরিকল্পনা এখন থেকেই শুরু করতে চান তিনি, ‘ম্যাচটি মাত্র শেষ হলো, তাই এটি নিয়ে আমরা চিন্তাভাবনা করবো। তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমরা বেশ আশাবাদী।’

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
এশিয়া কাপের দলে সাব্বির
গুঞ্জন উড়িয়ে দিলেন আমির
সর্বশেষ খবর
মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে যে গির্জা
মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে যে গির্জা
দুধ-চিনি-পাস্তা বাদ, কী খেয়ে ফিট থাকেন ৪১ বছরের রোনালদো?
দুধ-চিনি-পাস্তা বাদ, কী খেয়ে ফিট থাকেন ৪১ বছরের রোনালদো?
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের
নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের
একটু থামুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন
একটু থামুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ