অস্ট্রেলিয়ার বোলিং কোচ গ্রিফিথ

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৬, ১৫:৫২আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৬:২২

অস্ট্রেলিয়ার বোলিং কোচ গ্রিফিথ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হলেন সাবেক অসি পেসার অ্যাডাম গ্রিফিথ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরফলে আসন্ন ত্রি-দেশীয় সিরিজেই দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফর করবেন ৩৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। 
তাসমানিয়ার হয়ে ৫০টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা গ্রিফিথ উইকেট নিয়েছেন ১৬৯টি। এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গ্রিফিথ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার প্রথম সারির বোলারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। আর আসন্ন ত্রি-দেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও প্রোটিয়াদের বিরুদ্ধে খেলাটা চ্যালেঞ্জই।’
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বোলিং কোচের দায়িত্ব ছাড়েন ক্রেইগ ম্যাকডারমট। এরপরই তার স্থলাভিষিক্ত হলেন গ্রিফিথ। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন হেড কোচ ড্যারেন লেম্যান। এছাড়া সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রায়েম হিককে সহকারী কোচ হিসেবে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম