ব্যাটারের জোরালো শটে বল লাগলো আম্পায়ারের মুখে, তার পর হাসপাতালে 

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ১৯:৩৮ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৯:৩৮

ভারতে ব্যাটারের একটি সোজা শট মুহূর্তেই বদলে দিয়েছে ম্যাচের আবহ। দিল্লি প্রিমিয়ার লিগে লক্ষ্যে থারেজার ব্যাট থেকে বের হওয়া জোরালো শট সরাসরি গিয়ে আঘাত করে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের মুখের পাশে। ঘটনাটি ঘটেছে দিল্লি প্রিমিয়ার লিগে নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার সময়। 

সেই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ব্যাটারও। পরে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষার জন্য আম্পায়ার ভারদ্বাজকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ঘটনাটা ঘটে অরুণ জেটলি স্টেডিয়ামে নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে। আশীষ মীনার করা বল সোজা ব্যাটে খেলেন লক্ষ্যে থারেজা।

শটটি ছিল এতটাই জোরালো যে বল সোজা গিয়ে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের মুখে আঘাত করে। ঘটনার পর থারেজাকে স্পষ্টতই হতভম্ব ও উদ্বিগ্ন দেখা যায়। আঘাতের পর ভরদ্বাজকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

উল্লেখ্য, দিল্লি প্রিমিয়ার লিগের আগের একটি ম্যাচেও কাঁধে আঘাত পেয়েছিলেন এই আম্পায়ার।

 

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
এশিয়া কাপের দলে সাব্বির
গুঞ্জন উড়িয়ে দিলেন আমির
সর্বশেষ খবর
বায়ুদূষণে রুক্ষ হচ্ছে চুল? যত্ন নিন ৫ ঘরোয়া মাস্কে
বায়ুদূষণে রুক্ষ হচ্ছে চুল? যত্ন নিন ৫ ঘরোয়া মাস্কে
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন
মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে যে গির্জা
মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে যে গির্জা
দুধ-চিনি-পাস্তা বাদ, কী খেয়ে ফিট থাকেন ৪১ বছরের রোনালদো?
দুধ-চিনি-পাস্তা বাদ, কী খেয়ে ফিট থাকেন ৪১ বছরের রোনালদো?
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ