বাংলাদেশের অস্ট্রেলিয়া জয়কে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচের সঙ্গে তুলনা সিমন্সের 

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১৪:১৬আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৪:২১

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর শুধু ক্রিকেটের হিসাবই বদলায়নি, বদলে গেছে বাংলাদেশের আবেগের সার্বিক চিত্রও। ঐতিহাসিক এই জয়ের উচ্ছ্বাসে ঢাকার রাস্তায় যেন ফিরে এসেছে বিশ্বকাপের সেই উন্মাদনা। যাকে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ জয়ের সময়ের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম রেভস্পোর্টজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার সিমন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই জয় শুধু একটি ম্যাচ জেতার ঘটনা নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে পুরো দেশের আবেগ, উচ্ছ্বাস ও অবিশ্বাস্য উদ্‌যাপন।

বাংলাদেশের এই উন্মাদনা তাকে মনে করিয়ে দিয়েছে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ জয়ের পর ঢাকার রাস্তায় তৈরি হওয়া দৃশ্যের কথা, ‘আমরা একটু তুলনা করছিলাম আর্জেন্টিনা বিশ্বকাপে ম্যাচ জেতার সময়ের সঙ্গে। বিশ্বকাপের সময় ঢাকার রাস্তাগুলো অবিশ্বাস্য হয়ে উঠেছিল। গতকাল আমরা বলছিলাম, বিষয়টি অনেকটা সেরকমই। মানুষ উদ্‌যাপন করছে, বাংলাদেশ থেকে আমি যে বার্তাগুলো পেয়েছি—সবকিছুই অসাধারণ।’

বাংলাদেশের এই জয় যে অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য, সেটিও উল্লেখ করেছেন সিমন্স। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের আগে খুব বেশি মানুষ এমন ফলের কথা ভাবেননি বলেই মনে করেন তিনি, ‘কিছু মানুষ বিশ্বাসই করেনি যে এটা হতে পারে, বিশেষ করে এই সফরে। বাংলাদেশের মানুষের জন্য ব্যাপারটা কেমন, আমি কল্পনা করতে পারি। কারণ আমি নিজেও জানি, এমন অনুভূতি কেমন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশ ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে। তিন দিনের কিছু বেশি সময়েই শেষ হওয়া ম্যাচটিতে স্বাগতিকদের প্রায় প্রতিটি সেশনেই নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি প্রথম টেস্ট জয়। আর টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়। সর্বশেষ ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
ডারউইনে ইতিহাসের অংশ হতে না পেরে তেমন আক্ষেপ নেই শরীফুলের, তবে… 
বাংলাদেশের ডারউইন জয়সহ টেস্ট ইতিহাসের স্মরণীয় ১০ অঘটন 
যেভাবে বদলে গেলো বাংলাদেশের ব্যাটিং
সর্বশেষ খবর
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পৃথক আরেকটি রিট খারিজ
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পৃথক আরেকটি রিট খারিজ
যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে হামলার হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি