টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বাংলাদেশ-ভারতকে যা করতে হবে 

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:১২

চলমান আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। পাঁচ টেস্টে তিন জয়ে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে নাজমুল হোসেন শান্তর দল। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে তাদের সামনে রয়েছে কঠিন পথ। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার দিয়ে এবারের চক্র শুরু করেছিল বাংলাদেশ। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাঁচ টেস্টে তিন জয় পেয়েছে তারা।

এই চক্রে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ব্যাট থেকে এসেছে ৬১৬ রান। বল হাতে সবচেয়ে সফল তাইজুল ইসলাম। শিকার করেছেন ২৩ উইকেট।

মূলত অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশকে ফাইনালের দৌড়ে সুবিধাজনক জায়গায় এনে দিয়েছে। এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিতেছিল তারা। দুই সাফল্য মিলিয়ে এখন বেশ শক্ত অবস্থানে আছে দলটি।

বাংলাদেশের সামনে এখনও রয়েছে সাতটি টেস্ট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি। তাছাড়া চলতি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি আছে আরও একটি টেস্ট।

আগামী ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া-বধের আত্মবিশ্বাস ধরে রাখতে পারলেই ফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে।

টেবিলে তাদের পরেই রয়েছে ভারত। শ্রীলঙ্কাকে হারানোর পর ভারত ১০ টেস্টে পাঁচ জয় নিয়ে ৫৩.৩৩ শতাংশ পয়েন্টে এখন অবস্থান করছে বাংলাদেশের পরেই। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরু করাটা ভারতের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গলে সেই কাজটি তারা দারুণভাবেই করেছে। দেবদূত পাডিক্কালের সেঞ্চুরি এবং মানভ সুতারের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

এখন তাদের সামনে কলম্বোতে দ্বিতীয় টেস্ট। এরপর নিউজিল্যান্ডের মাটিতে খেলতে হবে দুই টেস্ট। আর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজও ভারতের ফাইনালের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থাৎ বাংলাদেশ যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর আত্মবিশ্বাসের চূড়ায়, ভারত সেখানে গলের জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে ফাইনালের লড়াইয়ে দুই দলের সামনেই কঠিন পথ। 

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
এবার অস্ট্রেলিয়ার বিপদে ত্রাতা হতে পারবেন রেনশ? 
গলে ১০ উইকেট নিয়ে ইতিহাস, কে এই ভারতের নতুন স্পিন সেনসেশন?
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
সর্বশেষ খবর
বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল, কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই 
বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল, কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই 
চা-বাগান, পাহাড় আর নদীর মায়াবী ঠিকানা দার্জিলিংয়ের তাবাকোশী
চা-বাগান, পাহাড় আর নদীর মায়াবী ঠিকানা দার্জিলিংয়ের তাবাকোশী
মাসে ২০ লাখের বেশি ব্যয়, তবু জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড
মাসে ২০ লাখের বেশি ব্যয়, তবু জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক