দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১৫:৪১আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৫:৪১

ডারউইনে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর ম্যাকাইতে যেন প্রতিশোধের আগুনে জ্বলে উঠে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে উড়িয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। আর এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করেছে অস্ট্রেলিয়া।

বল হাতে ম্যাচে তাণ্ডব চালিয়েছেন পেসার মিচেল স্টার্ক। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান তিনি। 

বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়েছৈ। অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসে করা ২১০ রানই শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায়। মাত্র দুই দিনের মধ্যেই শেষ হয়ে যায় টেস্ট।

অস্ট্রেলিয়ার জয়ে তাদের পয়েন্ট শতাংশ বেড়ে ৮০ হয়েছে। ১০ ম্যাচে ৮ জয়ে তারা টেবিলের শীর্ষে আরও শক্ত অবস্থান তৈরি করেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চার ম্যাচে তিন জয় পেয়েছে তারা। নিউজিল্যান্ড ছয় ম্যাচে মাত্র একবার হেরে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয়।

ম্যাকাইতে বড় ব্যবধানে হারলেও ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানেই রয়েছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে হারের পর বাংলাদেশের ওপর চাপ তৈরি হয়েছে। ভারত গল টেস্টে শ্রীলঙ্কাকে হারানোর পর ৫৩.৩৩ শতাংশ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

শ্রীলঙ্কা রয়েছে ষষ্ঠ স্থানে, তাদের পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ। ইংল্যান্ড ১৪টি ম্যাচ খেলেছে। যা টেবিলের দলগুলোর মধ্যে সর্বোচ্চ। তারা ২৯.৭৬ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম। ধীর গতির ওভার রেটের কারণে ইংল্যান্ডের ১৪ পয়েন্ট কাটায় তাদের অবস্থান আরও দুর্বল হয়েছে।

অন্যদিকে পাকিস্তানেরও দুঃসময় চলছে। হেডিংলিতে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ১০৩ রানে হারের পর পাকিস্তান নেমে গেছে টেবিলের একেবারে তলানিতে। তাদের পয়েন্ট শতাংশ এখন মাত্র ১৯.০৫।

পাকিস্তানের ওপরে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ২০.৮৩ শতাংশ। ১২ ম্যাচে মাত্র দুই জয় পেয়েছে তারা, হেরেছে আটটি। ওভার-রেটের কারণে তাদেরও দুই পয়েন্ট কাটা গেছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ
সর্বশেষ খবর
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
গুলশানে স্পা সেন্টারে ডিবির অভিযান, গ্রেফতার ২২
গুলশানে স্পা সেন্টারে ডিবির অভিযান, গ্রেফতার ২২
প্রতিদিনই কেন থমকে যায় ঢাকা
প্রতিদিনই কেন থমকে যায় ঢাকা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী