অজিদের হারিয়ে বদলে গেছে বিশ্বাস, বিদেশের মাটিতেও ২০ উইকেট নিতে প্রস্তুত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৬, ১৩:১৬আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৩:১৮

অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, রীতিমতো দাপট দেখিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিল টাইগাররা। দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। দ্বিতীয় টেস্টে ব্যাটিং ধসের কারণে জয়ের সুযোগ হাতছাড়া হলেও এই সফর বাংলাদেশের ক্রিকেটে রেখে গেছে নতুন এক বিশ্বাস। আর সেটা হচ্ছে বিদেশের মাটিতেও টেস্ট জেতার সামর্থ্য আছে তাদের।

আর সেই বিশ্বাসের বড় ভিত্তি হয়ে উঠেছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। দলের পেস বোলিং কোচ তালহা জুবায়েরের বিশ্বাস, এখন বিদেশের মাটিতে টেস্ট জিততে প্রয়োজনীয় ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস তাদের আছে।

শুক্রবার অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তালহা বলেন, পেসাররা ভালো পারফর্ম করলে বিদেশের মাটিতে টেস্ট জয়ের বাস্তব সম্ভাবনা তৈরি হয়,‘যখন আপনার পেস বোলাররা ভালো পারফর্ম করে, তখনই আপনি বাস্তবিক অর্থে দেশের বাইরে টেস্ট ম্যাচ জয়ের আশা করতে পারেন। আপনাকে ২০টি উইকেট নিতে হবে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো একটি লক্ষণ। আশা করি, তারা তাদের এই ফর্ম ধরে রাখতে পারবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের পেস আক্রমণ নজরকাড়া পারফরম্যান্স উপহার দেয়। স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে শেষ পর্যন্ত সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

তালহা অবশ্য দ্বিতীয় টেস্টে ব্যাটারদের ব্যর্থতার বিষয়টিও স্বীকার করেছেন, ‘দেখুন, এটি একটি দলীয় খেলা। ব্যাটাররা যদি একটু ভালো করতে পারতো, তাহলে দ্বিতীয় টেস্টে আমাদের ফল আরও ভালো হতে পারতো কিংবা আমরা আরও কার্যকরভাবে খেলতে পারতাম। দ্বিতীয় টেস্টে টসও খুব গুরুত্বপূর্ণ ছিল। উইকেটে টেনিস বলের মতো বাউন্স ছিল। আমরা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারিনি, সেখানেই আমাদের কিছুটা সমস্যা হয়েছে।’

তবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে বাংলাদেশের দাপটকে বিশেষভাবে দেখছেন এই কোচ। তার মতে, অস্ট্রেলিয়া কীভাবে পাল্টা আক্রমণ করে, সেটি সবারই জানা। কিন্তু প্রথম টেস্টে সেই অস্ট্রেলিয়াই বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি।

তালহার ভাষায়, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের এভাবে আধিপত্যের সঙ্গে হারানো—এটা বিশাল ব্যাপার। তারা একটি সেশনেও আমাদের বিপক্ষে দাঁড়াতে পারেনি। আপনি জানেন, অস্ট্রেলিয়া কীভাবে পাল্টা আক্রমণ করে। কিন্তু প্রথম টেস্টে তারা আমাদের সঙ্গে পেরে ওঠেনি।’

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, সেটি বাংলাদেশ আগেই জানতো বলেও জানান তালহা। তার মতে, শেষ পর্যন্ত টস ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছে,‘দ্বিতীয় টেস্টে আমরা জানতাম অস্ট্রেলিয়া শক্তভাবে ফিরে আসবে। শেষ পর্যন্ত টস খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। টস আমাদের পক্ষে গেলে ফলাফলও উল্টো হতে পারত।’

অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরেছেন তালহা,‘অস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য বিশাল ব্যাপার। এটি বিশ্ব ক্রিকেটকে একটি বার্তা দেয়—আমরা যে কাউকে হারাতে পারি। আমাদের আসন্ন সফরগুলোতে এই অভিজ্ঞতা অনেক কাজে দেবে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
ইমরানপুত্রদের সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন সরফরাজ, জানালেন আসল ঘটনা
সিরিজের আগে বাভুমার মুখে বাংলাদেশি বোলারদের প্রশংসা
ডারউইনে রুবেলের ৫ উইকেট, সেমিফাইনালে বাংলাদেশ
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
ইমরানপুত্রদের সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন সরফরাজ, জানালেন আসল ঘটনা
ইমরানপুত্রদের সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন সরফরাজ, জানালেন আসল ঘটনা
আদালতে এআই ব‍্যবহার নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি
আদালতে এআই ব‍্যবহার নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি
লেবু যখন শুধু শরবতে নয়
লেবু যখন শুধু শরবতে নয়
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট