সিরিজের আগে বাভুমার মুখে বাংলাদেশি বোলারদের প্রশংসা

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ২৩:৩১আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ২৩:৩১

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে তারা। এমন জয়ের পেছনে বড় অবদান ছিল বাংলাদেশের বোলারদের। ম্যাচসেরা হয়েছিলেন হাসান মাহমুদ। এমন পারফরম্যান্স দেখে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

‘টাইমস লাইভ’-এ বাভুমা বলেন, ‘আমি ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ম্যাচ দেখেছি। যেখানে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। আশা করছি, অজিরা পরের সিরিজে শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং তাদের সামর্থ্য দেখাবে। বাংলাদেশের বোলিং আক্রমণ খুবই ভালো এবং তারা অবশ্যই আমাদের চাপে রাখবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। চারে অবস্থান করছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে ফেভারিট হিসেবে দক্ষিণ আফ্রিকার ওপর বাড়তি নজর থাকলেও চাপ সামলানোর দক্ষতা প্রোটিয়াদের আছে বলে মনে করেন বাভুমা।

বাভুমা বলেন, ‘যদি এভাবে বলতে হয়, তাহলে বলব আমাদের ওপর এখন বাড়তি একটা নজর থাকবে। যে দলগুলো এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে, তারা এক নম্বর দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করতে চাইবে। যদি চাপ থাকে, সেটা মোকাবিলা ও সামলে নেওয়ার সামর্থ্য আমাদের আছে।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ডারউইনে রুবেলের ৫ উইকেট, সেমিফাইনালে বাংলাদেশ
ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে বাতিল হতে যাচ্ছিল লর্ডস টেস্ট!
নারী এশিয়া কাপ শুরু, ২০১৮ ফেরাতে পারবে কি বাংলাদেশ
সর্বশেষ খবর
তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ
তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সংসদে বিরোধী দলের কঠোর অবস্থান, বাধ্য হয়ে নাকি কৌশল?
সংসদে বিরোধী দলের কঠোর অবস্থান, বাধ্য হয়ে নাকি কৌশল?
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা