ভারত সিরিজ বাতিল নয়, নতুন সময় খুঁজছে বিসিবি-বিসিসিআই: তামিম

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৪:৪৫আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৪:৪৫

ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ ঘিরে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। আগস্ট-সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। বর্তমান সূচিতে সিরিজটি হওয়ার আর কোনো সুযোগ নেই বললেই চলে। দুই দেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনে অনেকেই ধরে নিয়েছিলেন, এবার হয়তো চিরতরেই বাতিল হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, সিরিজ বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি; বরং নতুন সময় বের করতে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ক্রীড়া প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-কে দেওয়া বক্তব্যে তামিম বলেন, ‘ভারত সিরিজ হবে না—এমন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’

তার পর আরও বলেন, ‘‘একটা ছোট তথ্য দিই। দুই বোর্ডই বিষয়টি বাস্তবায়নের ব্যাপারে খুব আন্তরিক। বিসিসিআই ও বিসিবি—দুই পক্ষই নতুন সময় খুঁজছি, কখন কীভাবে করা যায়। মোটামুটি একটা সময়ও ভাবা হচ্ছে, তখন এটি আয়োজন করা সম্ভব কি না। যদি দেখতাম উদ্দেশ্য নেতিবাচক, তাহলে আজ আপনাদের বলতামই না, ‘দেখা যাক কী হয়, আমরা আশাবাদী।’ আমি এই কথাটাও বলতাম না। উদ্দেশ্য খুবই ইতিবাচক।’’

তবে সবকিছু যে দুই বোর্ডের হাতে নেই, সেটিও স্পষ্ট করেছেন তামিম। তার ভাষায়, কিছু বিষয় তাদের নিয়ন্ত্রণের বাইরে। একই সঙ্গে বিসিবি সভাপতি হিসেবে সেই সীমারেখা অতিক্রম করতে চান না তিনি, ‘কিছু বিষয় আছে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর বিসিবি সভাপতি হিসেবে আমি কখনো সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে উদ্দেশ্য ভালো এবং আমরা নিয়মিত যোগাযোগ করছি। তারিখ নিয়েও আলোচনা চলছে। বাংলাদেশও ব্যস্ত, ভারতও ব্যস্ত। বাংলাদেশের মাঝে তিনটি সিরিজ রয়েছে। ভারত ও বিসিসিআইও নিজেদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তবে এ নিয়ে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে।’

/এফআইআর/
সম্পর্কিত
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
সর্বশেষ খবর
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা