বিশ্বকাপ ইস্যুতে তামিমের রহস্যময় মন্তব্য, ‘সবকিছু প্রকাশ করলে অবাক হবেন’ 

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৫:৫১আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৫:৫১

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনার সময় কী কী ঘটেছিল, তা প্রকাশ করলে সবাই বিস্মিত হবেন- এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে বর্তমান অবস্থান ও দায়িত্বের কারণে সেসব ঘটনা প্রকাশ করতে চান না তিনি।

ক্রীড়া প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-কে দেওয়া বক্তব্যে বিসিবি সভাপতি এই ইস্যুতে বলেছেন, ‘আমি এখন আইসিসিতে আছি, বিসিবির কারণেই আমি আইসিসির সদস্য। ওই আলোচনার সময় অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। যদি সেগুলো প্রকাশ করি, আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু আমি সেগুলো প্রকাশ করতে পারবো না। কারণ আমাকে সেই সম্মানটা বজায় রাখতে হবে। কী কী কথা বলা হয়েছিল, তা জানলে আপনারা অবাক হবেন। তবে আমরা সেই আলোচনায় যেতে চাই না।’

তামিম আরও বলেন, সে সময় যারা সরাসরি পরিস্থিতি সামলাচ্ছিলেন, তাদের কাছেই ছিল পুরো তথ্য ও উপাত্ত। বাইরে থেকে পরিস্থিতি বিচার করা আর ভেতর থেকে সবকিছু জানা এক বিষয় নয়। তিনি বলেছেন, ‘তখন আমরা বাইরে ছিলাম। আমরা মতামত দিতে পারি। কিন্তু যারা তখন বিষয়টি নিয়ে কাজ করছিলেন, তাদের কাছে সব ধরনের তথ্য ও উপাত্ত ছিল। এখন যখন শুনছি অমুক কথা হয়েছে, তমুক ঘটনা ঘটেছে—সবকিছু বিশ্লেষণ করার পর আমার মনে হচ্ছে, আমরা বিষয়টি আরও সতর্কভাবে, আরও বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে পারতাম।’

তামিমের মতে, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেলানো উচিত নয়। সমসাময়িক একটি উদাহরণ টেনে তিনি বলেন, যুদ্ধ চলাকালীন ইরানও যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিল, যা বাংলাদেশ-ভারত পরিস্থিতির চেয়েও অনেক বড় সংকটের মধ্যে হয়েছিল, ‘খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। প্রথম দিনই যদি আপনি এমন একটা জায়গায় চলে যান, যেখান থেকে আর ফেরার সুযোগ নেই, তাহলে সমাধান আসবে না।’

‘আমার মনে হয়, কিছু ক্ষেত্রে খেলাধুলাকে খেলাধুলাই থাকতে দেওয়া উচিত। সম্প্রতি এত কিছু ঘটেছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেও ইরান যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিল। অর্থাৎ, বিষয়টি এর চেয়েও বড় ছিল—সেখানে যুদ্ধ চলছিল। আমার কথা সেটিই।’

‘কে কোন দেশে যাবে, কোন দেশে ম্যাচ হবে—এসব বিস্তারিত বিষয়ে আমি যাচ্ছি না। আমি শুধু মনে করি, কিছু ক্ষেত্রে খেলাধুলাকে খেলাধুলা হিসেবেই দেখা উচিত। দুর্ভাগ্যজনকভাবে আমরা কখনো কখনো এই সীমার মধ্যে থাকি না। আমরা খেলাধুলার সঙ্গে অন্য বিষয়ও টেনে আনি।’

সবশেষে তামিম আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার মতে, ‘যখনই এই প্রসঙ্গ আসে, আমি একই কথা বলি, আমাদের অবশ্যই বিশ্বকাপে খেলা উচিত ছিল। আমাদের অবশ্যই আরও ভালোভাবে আলোচনা করা উচিত ছিল। আমি অনেক কিছু জানলেও বলতে পারছি না।’

 

/এফআইআর/
সম্পর্কিত
‘৭০ বছরের মধ্যে সবচেয়ে বাজে বোর্ড’, পিসিবিকে ধুয়ে দিলেন রশিদ লতিফ
ভারত সিরিজ বাতিল নয়, নতুন সময় খুঁজছে বিসিবি-বিসিসিআই: তামিম
সরকারের হস্তক্ষেপের জের, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব হারালো শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
মোদি-পেজেশকিয়ান বৈঠক: যা নিয়ে আলোচনা করলেন দুই নেতা
মোদি-পেজেশকিয়ান বৈঠক: যা নিয়ে আলোচনা করলেন দুই নেতা
এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা নেই ঋতুপর্ণাদের, তাহলে লক্ষ্য কী?
এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা নেই ঋতুপর্ণাদের, তাহলে লক্ষ্য কী?
‘সন্ত্রাসী’ পিচ্ছি জাহেদকে কুপিয়ে হত্যা
‘সন্ত্রাসী’ পিচ্ছি জাহেদকে কুপিয়ে হত্যা
কোম্পানিদেশ : গ্রামের মানুষও যেভাবে বাস্তুহারা হয়
কোম্পানিদেশ : গ্রামের মানুষও যেভাবে বাস্তুহারা হয়
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন