পাকিস্তানের বাধা পাকিস্তানই!

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩

পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা যেন পুরোনো গল্পের নতুন অধ্যায়। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্ট হারের পর একসঙ্গে ৭ ক্রিকেটারকে বাদ দেওয়ার পাশাপাশি প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেটের ভেতরের অস্থিরতা নিয়ে মুখ খুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন।

পাকিস্তানের সাবেক ব্যাটিং কোচ ও টিম মেন্টর হেইডেনের মতে, দেশটির ক্রিকেটে আসলে কিছুই বদলায়নি। বরং খেলোয়াড়েরা সবসময়ই চাপে থাকেন। তার চোখে, প্রতিভার কোনো ঘাটতি না থাকলেও অস্থির পরিবেশের কারণে সেই প্রতিভা ঠিকভাবে কাজে লাগাতে পারে না পাকিস্তান।

উইজডেন ক্রিকেট পডকাস্টে হেইডেন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে কাজ করার সময়টা আমি সত্যিই উপভোগ করেছি। কিন্তু কিছুই বদলায়নি। এটাই সমস্যা। চাপের মধ্যে থাকা একটা পরিবেশ মাঠের ভেতরের জন্য হতে পারে, কিন্তু মাঠের বাইরের সবকিছুর জন্য নয়। আর এমন পরিবেশে ধারাবাহিক থাকা খুব কঠিন।’

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন হেইডেন। বাবর আজমের নেতৃত্বে সেবার সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। তবে শেষ চারে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হেরে বিদায় নেয় তারা। পরের বছরও পাকিস্তানের সঙ্গে ছিলেন হেইডেন, তবে সেবার তার ভূমিকা ছিল টিম মেন্টরের। সেই আসরে ফাইনাল পর্যন্ত উঠেছিল পাকিস্তান।

পাকিস্তানের স্বাভাবিক প্রতিভা নিয়ে হেইডেনের কোনো সংশয় নেই। তার মতে, এই প্রতিভাই দেশটিকে সবসময় ‘ডার্ক হর্স’ করে রাখে, ‘পাকিস্তান সবসময়ই ডার্ক হর্স। কারণ তাদের সহজাত প্রতিভা অসাধারণ। যিনি অ্যাথলেটিক দক্ষতা বোঝেন, তিনি দেখবেন পাকিস্তানে এর কোনো অভাব নেই। সমস্যা হলো, সেই প্রতিভা কখনোই ঠিকভাবে কেন্দ্রীভূত হতে পারে না। কারণ সেটিকে কেন্দ্রীভূত হওয়ার সুযোগই দেওয়া হয় না। সবসময় বিশৃঙ্খলা লেগে থাকে।’

তার ভাষায়, ‘তারা সবসময় এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকে, দুই পায়ে নয়। ফলে কোনো স্থিরতা নেই। পাকিস্তানের সঙ্গে অল্প সময় কাজ করার সময় আমার ভালো লাগার একটি বিষয় ছিল যে, সবকিছুকে একটু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, অযথা তাড়াহুড়া ও বিশৃঙ্খলা কমানো। কিন্তু তাদের জন্য সেটি খুবই কঠিন।’

লর্ডস টেস্টে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়। বাদ পড়েন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী উসমান, খুররম শাহজাদ, আমির জামাল ও মোহাম্মদ আওয়াইজ জাফর। জামাল ও জাফর তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্টে একাদশেই ছিলেন না। সিরিজে না খেলেই তাদের দেশে ফেরত পাঠানো হয়।

তবে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর পথ বন্ধ হয়ে যায়নি, বরং নিজেদের কারণেই তারা পিছিয়ে আছে- এমনটাই মনে করেন হেইডেন। তার মতে, বিশ্ব ক্রিকেটে আবারও আধিপত্য বিস্তারের সামর্থ্য পাকিস্তানের আছে, শুধু নিজেদের ওপর বিশ্বাস রেখে স্বাধীনভাবে খেলতে হবে, ‘পাকিস্তানের ক্ষেত্রে বিষয়টা অনেকটা ওয়েস্ট ইন্ডিজের মতো। আমি বিশেষভাবে পাকিস্তানের কথাও বলবো। একটি দেশে প্রায় ৩৫ কোটি মানুষ ক্রিকেটকে ভালোবাসে, অথচ প্রতিবারই কোনো না কোনোভাবে ক্রিকেট ঠিকমতো খেলার সুযোগ তৈরি হয় না।’

 

/এফআইআর/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
আবারও পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের, কেন এখন?
কী, কেন, কীভাবেআবারও পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের, কেন এখন?
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক