ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫

নারীদের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগালেও হার দেখেছে বাংলাদেশ। তবে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন পেসার মারুফা আক্তার। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং পেয়েছেন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৮ নম্বরে।

মঙ্গলবার হালনাগাদকৃত তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতে বাংলাদেশের অফস্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ উন্নতি করে যৌথভাবে ৩৭ নম্বরে জায়গা করে নিয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ২১ রানে মারুফা নেন ৩ উইকেট। তাতে এই প্রথম সেরা ২০ জনের তালিকায় ঢুকেছেন তিনি। তার আগের স্থান ছিল ২৩। 

অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার। সোবহানা মোস্তারি তিন ধাপ উন্নতি করে ৩৬ নম্বরে এবং দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন। লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন সোবহানা। ওপেনার দিলারা করেছেন ২৬ রান। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
এশিয়া কাপে আজ বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটাতে চায় আমিরাত!
আমিরাতে হবে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ 
সর্বশেষ খবর
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
এক ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি
এক ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি
‘১০ লাখ টাকা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি করে মেরে ফেলবো’
‘১০ লাখ টাকা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি করে মেরে ফেলবো’
বোরকা পরে জবিতে ঢোকার চেষ্টা, যুবক আটক
বোরকা পরে জবিতে ঢোকার চেষ্টা, যুবক আটক
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ