এক ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি

ভোলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক ইলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে সাবিদ মেম্বারের মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন স্থানীয় জেলে এমরান মাঝি। পরে ইলিশটি নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি হয়। এ সময় মাছটি দেখতে ভিড় করেন উৎসুক লোকজন।

জেলে এমরান মাঝি জানান, মঙ্গলবার দুপুরে মেঘনা নদী থেকে জাল তোলার সময় ছোট ইলিশের সঙ্গে বড় আকৃতির একটি ইলিশ ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে সেটিও আড়তে এনে নিলামে তোলা হয়। নিলামে ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী সাবিদ মেম্বার।

ব্যবসায়ী সাবিদ মেম্বার জানান, নিলামে তার পাশাপাশি আরও কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে তিনি সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন। ইলিশটি লঞ্চযোগে ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘বর্তমানে মেঘনা নদীতে ইলিশের সংকট চলছে। এর মধ্যে বড় আকৃতির ইলিশ জেলের জালে ধরা পড়লে তা জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে নদীতে আরও বড় আকৃতির ইলিশসহ অন্যান্য মাছ ধরা পড়বে বলে আশা করছি আমরা।’

এর আগে গত ২ সেপ্টেম্বর মনপুরা উপজেলার মেঘনা নদীতে আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছিল। বড় ইলিশ ধরা পড়লে উচ্ছ্বাসিত হন জেলেরা।

/এএম/ 
সম্পর্কিত
প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
সর্বশেষ খবর
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
‘১০ লাখ টাকা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি করে মেরে ফেলবো’
‘১০ লাখ টাকা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি করে মেরে ফেলবো’
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ