বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর ঘিরে দুর্নীতির অভিযোগে আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টিগ্রিটি ইউনিটের (আইইউ) প্রধান অ্যালেক্স মার্শাল।

চলতি মাসের শুরুতে সবশেষ বিপিএলে অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের অভিযোগে তিনজনের বিরুদ্ধে চার্জ আনার কথা জানায় বিসিবি। এর আগে আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

তাদের মধ্যে একজনকে ‘এক্সক্লুডেড পারসন’ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে প্রকাশ্যে আসা অভিযোগের সংখ্যা এখন আটজন।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানতে চাইলে শনিবার মিরপুর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মার্শাল বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা প্রকাশ্যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ এনেছি এবং একজনকে এক্সক্লুডেড পারসন ঘোষণা করেছি।’

তবে এখানেই তদন্ত শেষ নয় বলে জানান সাবেক আইসিসি অ্যান্টি-করাপশন প্রধান। তিনি বলেন, ‘আরও কিছু মামলা তদন্তাধীন আছে। অদূর ভবিষ্যতে আপনারা আরও চার্জ দেখতে পারেন।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
এশিয়া কাপের দলে সাব্বির
গুঞ্জন উড়িয়ে দিলেন আমির
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ৮৪ লাখ আবেদন! 
সর্বশেষ খবর
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
পোশাক শ্রমিকদের আন্দোলন কোন পথে
পোশাক শ্রমিকদের আন্দোলন কোন পথে
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, যেভাবে দেখবেন
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, যেভাবে দেখবেন
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ