এবার ভারতেই হবে আইপিএল নিলাম

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫০

কখনও দুবাই, কখনও জেদ্দা, আবার কখনও আবুধাবি। সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলের নিলাম ভারতের বাইরে হয়েছিল। এবার সেই ধারায় ছেদ পড়ছে। আইপিএল ২০২৭-এর মিনি নিলাম ফিরছে ভারতেই। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে এটি ছিল একটি।

২০২৩ সালে কোচিতে নিলাম হওয়ার পর পরবর্তী নিলামগুলো ভারতের বাইরে হয়েছে। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএল কর্তৃপক্ষ নিলাম আয়োজনের জন্য ভারতের কোনো একটি শহরকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য আগামী বছরের মেগা নিলাম আবারও বিদেশে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তিও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। মিনি নিলামের জন্য বড় বহর নিয়ে বিদেশে যাতায়াত এবং সেখানে পুরো আয়োজন সামলানোর লজিস্টিক ও পরিচালনার জটিলতা নিয়ে দলগুলো আগেই উদ্বেগ জানিয়েছিল। গত বছর আবুধাবিতে নিলামের সময় ফ্র্যাঞ্চাইজিগুলোর এসব মতামত বিসিসিআই কর্মকর্তারা বিবেচনায় নিয়েছিলেন বলে জানা গেছে। এরপরই চলতি বছরের নিলামের জন্য ভারতের কোনো শহরকে ভেন্যু করার সিদ্ধান্ত নেয় গভর্নিং কাউন্সিল।

তবে কোন শহরে নিলাম হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। মূল বিবেচনায় থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধি দলগুলোর থাকার ব্যবস্থা। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম হওয়ায় পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া যাবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিলামের জন্য বিসিসিআইয়ের প্রয়োজন কয়েক রাতের জন্য ১০০টিরও বেশি কক্ষ।

এদিকে, নিলাম নিয়ে সিদ্ধান্ত হলেও আইপিএলের বহুল আলোচিত ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ভবিষ্যৎ এখনো ঝুলে আছে। মঙ্গলবারের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গভর্নিং কাউন্সিল। এক মাসের মধ্যে আবার বৈঠক ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৩০ আগস্ট ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামত চেয়েছিল। জানা গেছে, বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি নিয়মটির বিরোধিতা করছে। তবে তাদের কেউ কেউ মনে করছে, অন্তত আরও এক বছর এই নিয়ম চালু রাখা হতে পারে।

কিছু দল আবার যুক্তি দিয়েছে, নিয়মটি থাকবে ধরে নিয়েই তারা স্কোয়াড গঠন করেছে। তাই এটি বাতিল করা হলেও আগামী বছর পর্যন্ত অপেক্ষা করাই ভালো।

/এফআইআর/
সম্পর্কিত
পাইবাসের চোখে আফগানিস্তানের দুই সমস্যা
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
সর্বশেষ খবর
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা