শেখ জামাল নিয়ে আশাবাদী মুক্তার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ১৭:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৭:৩৯

মুক্তার আলী জাতীয় দলের জার্সিতে একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন মুক্তার আলী। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেটে বিসিএলে বল ও ব্যাট হাতে তার পারফরম্যান্স বেশ আশাা জাগানিয়া।

এই মৌসুমে শেখ জামালের হয়ে মাঠে নামবেন মুক্তার আলী। শেখ জামাল বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে রবিবার মিরপুরের একাডেমিতে সংবাদ মাধ্যমকে মুক্তার বলেন, ‘সবমিলিয়ে দলটা খারাপ না। আমার মনে হয়েছে আমাদের দলটা ব্যালেন্স হয়েছে। আশা করা যায় প্রিমিয়ার লিগে আমরা ভালো একটি পজিশনে থাকতে পারবো।'

প্রিমিয়ার লিগে উইকেটগুলো সাধারণত প্রাণহীন হয়ে থাকে। এবারের মৌসুমে কেমন উইকেট আশা করছেন জানতে চাইলে মুক্তার বলেন, ‘উইকেট কেমন হবে এটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না। তবে মনে হচ্ছে পেস বোলিং সহায়ক উইকেট হবে। তবে যেমন আবহাওয়া তাতে করে উইকেট কেমন হবে এটা এখনই বলা কঠিন।'
নিজের ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে মুক্তার আলী বলেন, ‘অবশ্যই লক্ষ্য থাকবে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। এছাড়া যতটুকু পারবো বল হাতে উইকেট নেওয়া।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম