এশিয়ান গেমসে সোনা, কমলিনীকে ৭৫ লাখ রুপি পুরস্কার বিজয়ের

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৯

ভারতের সোনার পদক জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ভারতের স্বর্ণজয়ী দলের সদস্য গুনালান কমলিনীকে ৭৫ লাখ রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই পুরস্কারের ঘোষণা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। মাদুরাইয়ের এই ক্রিকেটার ভারতের স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন।

এশিয়ান গেমসের ফাইনালে ভারতের জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কমলিনী। ম্যাচে একটি রানআউটে ভূমিকা ছিল তার। এর আগে চলতি মাসের শুরুতে এশিয়া কাপের ফাইনালেও ভারতীয় দলের অংশ ছিলেন তিনি। সেই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১৫ রান করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয় লিখেছেন, ‘জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ঐতিহাসিক স্বর্ণপদক জেতা ভারতীয় নারী দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে ওই দলের সদস্য তামিলনাড়ুর মাদুরাইয়ের ক্রীড়াবিদ কমলিনীকেও অভিনন্দন জানাই।’

কমলিনীর অর্জনের প্রশংসা করে তিনি আরও লিখেছেন, ‘ক্রিকেটার কমলিনীর এই অসাধারণ সাফল্যকে সম্মান জানাতে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ৭৫ লাখ রুপির নগদ পুরস্কার দেওয়া হবে।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কমলিনীর মতো প্রতিভাবান সব ক্রীড়াবিদের পাশে তামিলনাড়ু সরকার সবসময় দৃঢ়ভাবে থাকবে। কমলিনীর এই জয় তামিলনাড়ুর তরুণ ও নারীদের নতুন অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জোগাবে। আমি তার আরও অনেক সাফল্য কামনা করি।’

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
এবার দক্ষিণ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেন তাসকিন
সর্বশেষ খবর
এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কিনবে সরকার
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কিনবে সরকার
টাকায় আন্তর্জাতিক লেনদেনে নতুন সুযোগ, ভস্ট্র অ্যাকাউন্টে বাড়লো সুবিধা
টাকায় আন্তর্জাতিক লেনদেনে নতুন সুযোগ, ভস্ট্র অ্যাকাউন্টে বাড়লো সুবিধা
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা