গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

ওয়ানডেতে এমন বিশাল রান তাড়া করে জেতাই যেখানে কঠিন, সেখানে শুভমান গিলের ব্যাটে অবিশ্বাস্য এই কীর্তি গড়েছে ভারত। গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪০৬ রান ৮ উইকেট হাতে রেখে ৪৩.৩ ওভারে তাড়া করে জিতেছে তারা। যা ভারতের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড। ২২৩ রানে অপরাজিত থেকে গিলও গড়েছেন একের পর এক রেকর্ড।

ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছেন গিল। মাত্র ১১৭ বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান ভারতের অধিনায়ক। একই সঙ্গে ভারতীয় অধিনায়ক হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি। শুধু তাই নয়, রান তাড়া করতে নেমে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও এখন গিলের।

গিলের বিধ্বংসী ইনিংসের সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন রোহিত শর্মা। ৭২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ভারতের সাবেক অধিনায়ক। শেষ পর্যন্ত ১০১ রান করে আউট হন তিনি।  একই দিন পূরণ করেন ওয়ানডেতে তার ১২ হাজার রানের মাইফলকও। তাতে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় হিসেবে এই ক্লাবে নাম লিখিয়েছেন। 

তার পর দুই ওপেনারের ব্যাটে ম্যাচটি কার্যত একপেশে হয়ে যায়। গিল শেষ পর্যন্ত ১৩৩ বলের ইনিংসে ২৬টি চার ও ৮টি চারে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৩১ রানে ক্রিজে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। 

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গিল। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে। দলের হয়ে সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু।

ক্যাম্পবেল মাত্র ৬৫ বলে সেঞ্চুরি করে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটার হিসেবে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন। অধিনায়ক শাই হোপ ৯৪ বলে করেন ১০৪ রান। আর আমির জাঙ্গু মাত্র ৭০ বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৭৭ বলে ১১৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন গুরনুর ব্রার, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। এই ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কুলদীপও।

 

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
সেমির লড়াইয়ে বাংলাদেশ, ম্যাচ পরিত্যক্ত হলে কপাল খুলবে পাকিস্তানের!
সর্বশেষ খবর
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত