১০২ রানেই অলআউট বাংলাদেশ, পেলো না ব্রোঞ্জও

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫১

এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণ জয়ের স্বপ্ন বাংলাদেশের আগেই ভেঙেছিল। শনিবার (৩ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে ছিল ব্রোঞ্জের লড়াই। তবে সেখানেও হতাশ করেছে বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে লাল-সবুজ প্রতিনিধিরা।

জাপানের নিশির কোরোগি স্পোর্টস পার্কে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। তবে তাড়া করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় টাইগাররা।

ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনারদের তোপে পড়ে শ্রীলঙ্কান টপ অর্ডার। ইনিংসের শুরুতেই মেহেদী হাসানের জোড়া আঘাত এবং শোহান ডি লিভেরা রান আউট হলে ২১ রানেই ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে লঙ্কানরা। মেহেদী হাসান নিজের ৪ ওভারে ১৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।

অভিষিক্ত রহস্য স্পিনার আলিস আল ইসলাম নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ঝলক দেখান। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ১ উইকেট নেন তিনি। নাসুম আহমেদও টাইট বোলিং করে ২ ওভারে দেন মাত্র ৮ রান। পরে অধিনায়ক সাইফ হাসান জোড়া উইকেট তুলে নিলে ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা।

৫৪ রানে ৫ উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে দুর্দান্ত এক জুটি গড়ে শ্রীলঙ্কাকে লড়াইয়ে ফেরান অধিনায়ক সহন আরাচ্চিগে ও থারিন্দু রত্নায়েক। বিশেষ করে আটে নামা থারিন্দু রত্নায়েক বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। তিনি মাত্র ৩২ বলে ৬৫ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন, যাতে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। অধিনায়ক সহন আরাচ্চিগেও ৩৭ বলে ৩৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন। তাদের এই ৪৪ বলের জুটিতে উঠে আসে রেকর্ড ৯৩ রান।

শেষের দিকে মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ৪৩ রান খরচ করলেও রত্নায়েক ও হেমন্থার উইকেট তুলে নিয়ে কিছুটা রান নিয়ন্ত্রণে আনেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রানের শক্ত পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের পক্ষে মেহেদী হাসান ও সাইফ হাসান ২টি করে এবং আলিস আল ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নেন।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার আউট হন শূন্য রানে। প্রথম দুই ওভারেই বাংলাদেশ দুই উইকেট হারায়। অধিনায়ক লিটন দাস গত ম্যাচে করেছিলেন দুই রান। আজ আরও বাজে, প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। 

শ্রীলঙ্কান দলে সিনিয়র কিংবা জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটার নেই বললেই চলে। তারা প্রথমে ২১ রানে চার উইকেট হারালেও ঠিকই ১৬৫ রান বোর্ডে জমা করেছিল। সেখানে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরা শুধু আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। চার জন ব্যাটসম্যান কোনও রানই করতে পারেননি। বাজে শট খেলে একেকজন উইকেট বিলিয়ে এসেছেন। শ্রীলঙ্কার ব্রোঞ্জ জয় ছিল যেন সময়ের অপেক্ষা। 

৯ নম্বরে ব্যাটিংয়ে নামা নাসুম আহমেদই বাংলাদেশের সংগ্রহ একশ পেরিয়েছেন। তার ব্যাটে আসে দলের ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান। এ ছাড়া ইয়াসির আলি রাব্বি ২১ এবং পারভেজ হোসেন ইমন ২০ রান করেছেন। ১৭.৩ ওভারেই বাংলাদেশ ১০২ রানে অলআউট হয়ে যায়। লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নুয়ান থুসারা, থারিন্দু রত্ননায়েকে, বিজয়াকান্ত বিয়াসকান্ত এবং ওয়ানুজা সাহান।

/এফআর/
সম্পর্কিত
থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম বাংলাদেশ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
ব্রুনেইতে কাজের সুযোগ, দুই দিনের মধ্যে আবেদন করুন
ব্রুনেইতে কাজের সুযোগ, দুই দিনের মধ্যে আবেদন করুন
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
সিভিল সার্জনের অপারেশনে ‘ভুল’ হয়েছে, এখন ক্ষতিপূরণ চাচ্ছেন ভুক্তভোগী
সিভিল সার্জনের অপারেশনে ‘ভুল’ হয়েছে, এখন ক্ষতিপূরণ চাচ্ছেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার